R G Kar: সেই রাতের ঘটনাক্রম জানতে আরও ৯ জনকে তলব সিবিআই-এর, মিলিয়ে দেখা হচ্ছে সন্দীপ ঘোষের বয়ান - Bengali News | R g kar CBI summons 9 more people to know the events of that night, Sandeep Ghosh's statement is seen - 24 Ghanta Bangla News
Home

R G Kar: সেই রাতের ঘটনাক্রম জানতে আরও ৯ জনকে তলব সিবিআই-এর, মিলিয়ে দেখা হচ্ছে সন্দীপ ঘোষের বয়ান – Bengali News | R g kar CBI summons 9 more people to know the events of that night, Sandeep Ghosh’s statement is seen

Spread the love

আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তImage Credit source: TV9 Bangla

কলকাতা:  আরজি কর মেডিক্যাল কলেজে ঘটনার রাতে যে ওয়ার্ড বয় , নার্সিং স্টাফ, বেসরকারি নিরাপত্তারক্ষী, যাঁরা সেই রাতে ডিউটিতে ছিলেন ৯ জনকে তলব করল সিবিআই। তাঁদের মধ্যে ২ জন মহিলাও রয়েছেন বলে সূত্রের খবর। তাঁরা রাতেই সিবিআই দফতরে পৌঁছন। তাদের বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর।
সূত্রের খবর, সিবিআই জানতে চাইছে,  ওই রাতে কে কোথায় ছিলেন। তাঁদের কাছ থেকে ওই রাতের ঘটনা ক্রম জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

একদিকে  সকালেই রাস্তা রাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যায় সিবিআই। আরজি কর-কাণ্ডে তদন্তভার হাতে নেওয়ার পরই সন্দীপ ঘোষকে তলব করেছিল সিবিআই।  ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের যে মামলা, তাতে সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিআইয়ের কাছে। সেই কারণেই তাঁকে তলব করা হয়।  সিবিআই তাঁকে ডেকেছিল বলে শুক্রবার কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন সন্দীপের আইনজীবী। কিন্তু সিবিআই-এর ডাকে নিজে থেকে সাড়া দেননি সন্দীপ। ফলে রাস্তা থেকেই তাঁকে তুলে নিয়ে যান আধিকারিকরা।  সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, সেই সময় তাঁদের বক্তব্য মিলিয়ে দেখা হবে।

আরজি কর-কাণ্ডে থেকে সিবিআই একটি রেজিষ্টার খাতা বাজেয়াপ্ত করে। সেই খাতায় ওই রাতে যাদের ওই বিল্ডিং এ ডিউটি ছিল, সেই অনুযায়ী তলব করা হয়। সঞ্জয় রায় কখন কখন ওই বিল্ডিংয়ে ঢুকেছে, কোন পথে গিয়েছে, সেটাও জানার চেষ্টা করবেন গোয়েন্দারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *