Bangladesh: চেয়ারে ইউনুস, তাঁকে ঘিরে তাঁর বান্ধবীরা, শুরুতেই স্বজনপোষণ? – Bengali News | Bangladesh: Chief advisor Muhammad Yunus is accused of nepotism
মনে করা হচ্ছে, গণতন্ত্র ফেরানোর কথা বলেও, হাসিনার মতোই এক স্বৈরাচারি সরকার চালাচ্ছেন ইউনুস। সরকারে যাতে তাঁর কড়া নিয়ন্ত্রণ থাকে, সেই কথা মাথায় রেখেই, নিজের বান্ধবী এবং ঘনিষ্ঠ বা বৃত্তের বিভিন্ন ব্যক্তিকে অন্তর্বর্তীরকালীন সরকারের বিভিন্ন উচ্চপদে বসাচ্ছেন ইউনুস। বাংলাদেশের একাংশের বুদ্ধিজীবীরা, যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন, তাঁরাও কিন্তু বলতে শুরু করেছেন, রঙটা বদলাল শুধু, গণতন্ত্র কোথায় এল?