Paris Olympics 2024: অলিম্পিকে এআর রহমানের ‘তাল সে তাল মিলা’-র ছন্দে জলকেলি সুন্দরীদের – Bengali News | USA Women’s Artistic Swimming team performance to AR Rahman Taal se tall breaks internet, watch the video
অলিম্পিকে এআর রহমানের ‘তাল সে তাল মিলা’-র ছন্দে জলকেলি সুন্দরীদেরImage Credit source: X
সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের আর্টিস্টিক সুইমিং এর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সুইমিং টিমের মেয়েদের এক পারফরম্যান্স। আর সেই সময় ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল এআর রহমানের গান,’তাল সে তাল মিলা’-র সুর। যে কোনও ভারতীয়র জন্য এই বিষয় গর্ব করার মতো।
অবশ্য প্যারিস গেমসেই মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের আর্টিস্টিক সুইমিং প্রথম এআর রহমানের গান,’তাল সে তাল মিলা’-র সুরে পারফর্ম করল না। অতীতে তাঁরা দোহাতে হওয়া ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসেও ‘তাল সে তাল মিলা’-র ছন্দে মেতেছিলেন। হতেই পারে সেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের আর্টিস্টিক সুইমিং টিমের রিহার্সাল। আর প্যারিসে এসে তাঁরা দেখালেন ফাইনাল ম্যাজিক। তাঁদের অসাধারণ পারফরম্যান্স সকলের মন জয় করে নিয়েছে। প্যারিস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের আর্টিস্টিক সুইমিং টিম রুপো পেয়েছেন।