Neeraj Chopra: অলিম্পিকে এই খেলাও আছে…নীরজের ইভেন্ট নিয়ে পদকজয়ী অ্যাথলিটের অবাক মন্তব্য – Bengali News | Saina Nehwal says that she is unaware that there is an event like Javelin, she knows that after Neeraj Chopra won gold in Tokyo
Neeraj Chopra: অলিম্পিকে এই খেলাও আছে…নীরজের ইভেন্ট নিয়ে পদকজয়ী অ্যাথলিটের অবাক মন্তব্যImage Credit source: X
কলকাতা: নীরজ চোপড়া, ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাঁকে ভালোবাসায় মুড়িয়ে দেন। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে তিনি সোনা জিতেছিলেন। এরপর থেকে ভারতে জ্যাভলিনের জনপ্রিয়তা বাড়ে। অনেকেই গুরুত্ব দিতে থাকেন এই খেলাকে। শুধু তাই নয়, একাধিক বাচ্চার মা-বাবাও নীরজকে দেখে তাঁদের ছেলেমেয়েদের জ্যাভলিনের প্রতি উৎসাহিত করতে থাকেন। এ কথা অস্বীকার করার উপায় নেই যে নীরজ টোকিওতে সোনা জেতার পর ভারতে জ্যাভলিন নিয়ে আগ্রহ, উৎসাহ, চর্চা বেড়েছে। তাঁর কাছে পরবর্তীতে প্রত্যাশাও বেড়েছে। প্যারিসে জ্যাভলিন থ্রোতে রুপো পেয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এরই মাঝে দেশের এক পদকজয়ী অলিম্পিয়ানের ভিডিয়ো ভাইরাল। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, নীরজ সোনা জেতায় জানতে পারি অ্যাথলেটিক্সে এই খেলাও আছে…অলিম্পিকে পদকজয়ী কোন ভারতীয় অ্যাথলিট বললেন এ কথা?
ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়াল এ কথা বলেছেন। তিনি নাকি নীরজ টোকিও অলিম্পিকে সোনা না জেতার আগে অবধি জানতেন না এই ইভেন্টেও রয়েছে অ্যাথলেটিক্সে। ৩৪ বছর বয়সী সাইনা সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘যখন নীরজ টোকিওতে সোনা জিতেছিল, সেই সময় আমি জানতে পারি অ্যাথলেটিক্সে এই ধরনের একটা খেলাও রয়েছে।’
Unplugged FT. Saina Nehwal
– If other sports get facilities and services like cricket, India will brings Medals like China and USA in every events.
– few were saying I cannot survive Bumrah’s bowling. if he plays Badminton with me, he might not be able to survive my smash. pic.twitter.com/qK2F6nj1Sd
— Shubhankar Mishra (@shubhankrmishra) August 8, 2024
সাইনার ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নীরজ চোপড়া যে জ্যাভলিনে টোকিও অলিম্পিকের আগেও প্রচুর সাফল্য পেয়েছেন, তা অনেকেই জানেন না। কারণ অলিম্পিকে সোনা জয়ের পর থেকে তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়েছে। আর সেটা অস্বাভাবিক নয়। কারণ অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতকে প্রথম সোনা জেতানো ভারতীয় অ্যাথলিট হয়েছিলেন যে নীরজ।