High Cholesterol: সাদা ভাত ছেড়ে এই ৫ দানাশস্য রোজ খান, শরীর থেকে গলে যাবে কোলেস্টেরল - Bengali News | These 5 Whole Grain Foods That Help Lower Cholesterol And Keep Heart Diseases at Bay - 24 Ghanta Bangla News
Home

High Cholesterol: সাদা ভাত ছেড়ে এই ৫ দানাশস্য রোজ খান, শরীর থেকে গলে যাবে কোলেস্টেরল – Bengali News | These 5 Whole Grain Foods That Help Lower Cholesterol And Keep Heart Diseases at Bay

Spread the love

আজকাল কোলেস্টেরলের রোগী ঘরে ঘরে। লিপিড প্রোফাইল পরীক্ষা করালেই ধরা পড়ে যাচ্ছে হাই-ট্রাইগ্লিসারাইড, হাই-কোলেস্টেরল। কম বয়সিদের মধ্যে আখছার ঘটছে এই ঘটনা। তাতেও সচেতন নন সিংহভাগ মানুষ। উচ্চ কোলেস্টেরলের হাত ধরেই শরীরে হানা দেয় হৃদরোগ। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, অত্যধিক পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার জেরেই রক্তে কোলেস্টেরল জমে। সুতরাং, খাদ্যাভ্যাসে বদল না আনলে শুধু ওষুধ খেয়ে সুস্থ থাকা যায় না।

বাইরের খাবার খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। বাড়ির খাবার খান। সেখানে যত কম তেল, চর্বিযুক্ত খাবার খাবেন, ততই ভাল। তবে, সাদামাঠা খাবার রোজ খাওয়া যায় না। কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার আপনাকে রোজই খেতে হবে। কোলেস্টেরল কমানো ডায়েটে ফাইবার অপরিহার্য। ফাইবার রক্তে জমে থাকা কোলেস্টেরলকে টেনে বের করে দেয়। ফাইবার সমৃদ্ধ খাবার হিসেবে দানাশস্যই সেরা। কোন ৫ দানাশস্য রোজ খাবেন, রইল টিপস।

ব্রাউন রাইস- সাদা ভাত খাওয়ার পরিবর্তে ব্রাউন রাইস খান। ব্রাউন রাইসের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। এটি কোলেস্টেরল কমাতে এবং রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ব্রাউন রাইসের সঙ্গে ডাল, শাকসবজির তরকারি, স্যালাদও রাখবেন।

এই খবরটিও পড়ুন

ওটস- ওটসের মতো সুপারফুড আর দুটো হয় না। এই খাবারের মধ্যে বিটা গ্লুকান নামের ফাইবার রয়েছে। রোজ ওটস খেলেও ক্ষতি নেই। বরং, ওটস রক্তে কোলেস্টেরলের শোষণ কমিয়ে দেয়। সুগার লেভেলকেও বশে রাখে। এমনকি ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওটস।

জোয়ার- এই দানাশস্যের মধ্যে বিভিন্ন ধরনের হাইপোকোলেস্টেরলমিক উপাদান রয়েছে। এছাড়াও জোয়ারে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, বি এবং আয়রন, ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি পাওয়া যায়। জোয়ারের তৈরি রুটি খেলে কোলেস্টেরলের মাত্রা কমবে এবং রক্তে প্লাক তৈরি হবে না।

বার্লি- বার্লি যেমন ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী, একইভাবে কোলেস্টেরলের মাত্রা কমাতেও সহায়ক। এই দানাশস্যের মধ্যে দ্রবণীয় ফাইবার রয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমায়। বার্লির মধ্যে এমন অনেক উপাদান পেয়ে যাবেন, যা হৃদরোগের ঝুঁকিও কমায়।

কিনোয়া- গ্লুটেন ফ্রি খাবার খেতে চাইলে কিনোয়াকে ডায়েটে রাখুন। ফাইবারে পরিপূর্ণ এই খাবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কিনোয়ায় ভিটামিন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টও পেয়ে যাবেন। ওজনকে বশে রাখতেও সাহায্য করে কিনোয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *