Mobile Data: চোখের নিমেষে শেষ ফোনের ডেটা? এই ৫ ভুল করছেন না তো? – Bengali News | How to save the mobile data
আজকাল যেন চোখের নিমেষে শেষ হয়ে যায় মোবাইলের ডেটা। ডেটা প্যাক ভরালেন, পর ক্ষণেই দেখবেন ডেটা শেষের মুখে। ইন্টারনেটে দিনভর বিভিন্ন বিষয় খোঁজাখুঁজি বা মোবাইলে গেম খেলার অভ্যাস থাকলে তো আরও তাড়াতাড়ি ডেটা শেষ। আবার অনকে সময় সারা দিন ইন্টারনেট অথবা ফেসবুক, হোয়াট্সঅ্যাপ ব্যবহারই না করলেও দিনের শেষে ৫০ শতাংশ ডেটা শেষ হয়ে যায়। কেন এমন হয়? নিজেই ছোট কিছু ভুল করছেন না তো?
১) মোবাইলের অটো আপডেট অপশন বন্ধ করে রাখুন। অনেকেই এটি অন করে রাখেন। আর বিভিন্ন অ্যাপ আপডেট হতে থাকে নিজে থেকেই। তার জন্য খরচ হয় ফোনের ডেটা।
২) কোন অ্যাপে কত ডেটা খরচ হচ্ছে, তা জানুন। সে জন্য ফোনের সেটিংসে গিয়ে দেখুন কোন অ্যাপ ব্যবহার করলে ডেটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে। সেই অ্যাপের ব্যবহার কমাতে পারেন।
৩) ইউটিউব, ফেসবুকে যদি ভিডিয়ো দেখেন, তা হলে তা ‘লো কোয়ালিটি স্ট্রিমিং’-এ দেখুন। সব ভিডিয়ো ‘হাই কোয়ালিটি’-তে দেখলে ডেটা দ্রুত শেষ হয়ে যাবে।
৪) মোবাইলে ডেটা সেভার মোড অন করে রাখুন। ডেটা সেভার মোড ব্যবহার করে সহজেই ডেটা খরচ কমাতে পারেন।
৫) ফোনে সারা দিন গেম খেললে ডেটা শেষ হবেই। যদি গেমিং অ্যাপ সারাক্ষণ খোলা থাকে বা নোটিফিকেশন অন থাকে, তা হলেও খুব তাড়াতাড়ি ফোনের ডেটা শেষ হয়ে যায়।