Mamata Banerjee: 'আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভাল থাকব', ইউনুসকে লিখলেন মমতা - Bengali News | Hope Peace will back again in bangladesh Mamata Banerjee wrote in X handle to congratulate Muhammad Yunus - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভাল থাকব’, ইউনুসকে লিখলেন মমতা – Bengali News | Hope Peace will back again in bangladesh Mamata Banerjee wrote in X handle to congratulate Muhammad Yunus

Spread the love

মুহম্মদ ইউনুসকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla

কলকাতা: অন্তর্বর্তী সরকার পেয়েছে বাংলাদেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা। তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস-সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্কট কেটে যাবে। শান্তি ফিরবে। মমতা লেখেন, ‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক- এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভালো থাকব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *