Good Trains Derailed: আবারও উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে মালগাড়ি, ৫টি বগি লাইনচ্যুত - Bengali News | Another goods train derailed in maldah - 24 Ghanta Bangla News
Home

Good Trains Derailed: আবারও উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে মালগাড়ি, ৫টি বগি লাইনচ্যুত – Bengali News | Another goods train derailed in maldah

Spread the love

লাইনচ্যুত মালগাড়ি। Image Credit source: TV9 Bangla

মালদহ: দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়াচ্ছে। আবারও লাইনচ্যুত মালগাড়ি। এবার ঘটনাস্থল মালদহ। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের ঘটনা। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

সূত্রের খবর, ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে। এদিন সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *