Gold Price Today: ৬৫ হাজারের নীচে নামল সোনার দর, একদিনেই ৫ হাজার টাকা দাম কমল রুপোর – Bengali News | Gold Price Today: Gold Price Decreased by 100 rs Today, Silver Price Decreased by 5100 rs, Check out Gold Silver Rate in Kolkata
কলকাতা: অগস্ট মাসের শুরু থেকেই সুখবর। লাগাতার কমছে সোনার দাম। প্রায় প্রতিদিনই দর কমছে সোনার। এবার ৭০ হাজারের গণ্ডির নীচে নেমে গেল সোনার দাম। এক ধাক্কায় ৫০০০ টাকা দাম কমেছে রুপোর। যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সেরা সময়। আজ সোনার দর কত রয়েছে , জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
বুধবার, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে আজ।
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৯৭ হাজার টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫২২৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫২ হাজার ২৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।
রুপোর দাম-
সোনার মতোই সস্তা হয়েছে রুপোও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮২৪০ টাকা। একদিনে ৫১০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৮২ হাজার ৪০০ টাকা। একদিনে ৫১০০ টাকা দাম কমেছে।