Supreme Court: সময় ৭ দিন, OBC শংসাপত্র মামলায় 'সুপ্রিম' নির্দেশে আরও অস্বস্তিতে রাজ্য - Bengali News | Supreme court The Supreme Court did not accept the plea of ​​stay in the judgment of the Calcutta High Court in the OBC reservation case - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: সময় ৭ দিন, OBC শংসাপত্র মামলায় ‘সুপ্রিম’ নির্দেশে আরও অস্বস্তিতে রাজ্য – Bengali News | Supreme court The Supreme Court did not accept the plea of ​​stay in the judgment of the Calcutta High Court in the OBC reservation case

Spread the love

 নয়া দিল্লি: ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের আর্জি মানল না সুপ্রিমকোর্ট।  মামলায় নোটিস জারি করল শীর্ষ আদালত। এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওবিসিদের চিহ্নিত করার ক্ষেত্রে কোনও রকম আলোচনা করা হয়েছে কিনা, ৭৭টি জনজাতিকে ওবিসি তালিকায় যুক্ত করার ক্ষেত্রে কোন কোন দিক খতিয়ে দেখা হয়েছে, ওবিসি চিহ্নিতকরণের ক্ষেত্রে কী ধরনের সার্ভে করা হয়েছে তা হলফনামা আকারে জানাতে হবে রাজ্যকে। পরবর্তী শুনানি ১৬ অগস্ট।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, – হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে। তাই রাজ্যকে তাদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। হাই কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল রাজ্যের প্রায় ১২ লাখ ওবিসি শংসাপত্র। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে।

প্রসঙ্গত, ২০১০ সালের পর থেকে ওবিসি শংসাপত্রগুলি তৈরি হয়েছিল, সেগুলো আইন না মেনেই তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। এক ধাক্কায় বাতিল হয়ে যায় ১২ লক্ষ শংসাপত্র। আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ও রাজ্যের অনগ্রসর শ্রেণিভুক্ত কমিশন ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *