Sheikh Hasina: গোবরডাঙা, মধ্যমগ্রাম, দমদম হয়ে আগড়পাড়া-খড়দহের আকাশের ওপর দিয়ে গেল হাসিনার বিমান! কোন পথে পালাতে হল মুজিবকন্যাকে – Bengali News | Sheikh hasina Gobardanga, Madhyamgram, Dumdum passed over the sky of Agarpara Khardah Hasina’s plane! Mujibkanya had to escape in some way
কোন রুটে উড়লেন হাসিনাImage Credit source: TV9 Bangla
কলকাতা: পড়ুয়াদের বিক্ষোভ-আন্দোলনকে দমন করতে চেয়েছিল আওয়ামী লিগ সরকার। কিন্তু শেষ রক্ষা হল না। দেশ ছাড়তে হল মুজিবকন্যা শেখ হাসিনাকে। ভারতের আকাশের ওপর দিয়েই উড়ে গেলেন হাসিনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঢাকা ছেড়ে দিল্লির পথে রওনা দিয়েছেন শেখ হাসিনা। দিল্লি থেকে কি লন্ডনে যাবেন হাসিনা? সেই জল্পনা জোরাল। ঢাকা থেকে বেরিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, দমদম, আগড়পাড়া, পানিহাটির ওপর দিয়ে বায়ুসেনার বিমানে উড়ে গেলেন হাসিনা।
ফ্লাইট র্যাডার ২৪-এর তথ্য় অনুযায়ী, ঢাকার বামাখালির কাছাকাছি জায়গা থেকে ছাড়ে বায়ুসেনার বিমান। সেই বিমানেই রয়েছেন হাসিনা। বাংলাদেশ এয়ারফোর্সের বিমান AjAX1431-, এয়ারক্রাফট টাইপ LockheedC-130j Hercules-এ যাচ্ছেন হাসিনা।
জানা যাচ্ছে, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এই বিমান ভারতে ঢোকে। উত্তর পরগনার বারাসত, গোবরডাঙা, মধ্যমগ্রাম হয়ে পৌঁছয় দমদম। দমদম থেকে আগরপাড়া, পানিহাটি, খড়দহ হয়ে চলে যায় সিঙ্গুর, বর্ধমান-দুর্গাপুর হয়ে আসানসোল সীমানা লাগোয়া ধানবাদ হয়ে উত্তরপ্রদেশ ঢোকে। র্যাডারের শেষ তথ্য অনুযায়ী, লখনউ হয়ে দিল্লির আকাশে হাসিনার বিমান। জানা যাচ্ছে, তিনি লন্ডনের উদ্দেশে পাড়ি দিতে পারেন।