Paris Olympics 2024: বিশ্বের ৪ নম্বরকে হারিয়ে ইতিহাস, টিটির শেষ আটে মনিকা-সৃজারা – Bengali News | India beat Romania in Table Tennis Women’s Team Round of 16 and they reach Quarter Final in Paris Olympics 2024
Paris Olympics 2024: বিশ্বের ৪ নম্বরকে হারিয়ে ইতিহাস, টিটির শেষ আটে মনিকা-সৃজারাImage Credit source: X
প্যারিস: প্রথমবার অলিম্পিকে টেবল টেনিসের টিম ইভেন্ট জায়গা পেয়েছেন ভারতের মেয়েরা। সোমবার প্যারিস গেমসে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর ছিল মহিলাদের টেবল টেনিসনের রাউন্ড অব-১৬-র ম্যাচে। সেখানে বিশ্বের ৪ নম্বর টিম রোমানিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। ব়্যাঙ্কিংয়ে রোমানিয়ার থেকে ভারত অনেকটাই পিছিয়ে, ১১ নম্বরে। কিন্তু পারফরম্যান্সে রোমানিয়াকে টেক্কা দিলেন মনিকা-সৃজারা। ভারতীয় ক্রীড়া মহল বলছে, রোমানিয়ার বিরুদ্ধে রোমহর্ষক জয় ছিনিয়ে নিলেন মনিকা বাত্রা-সৃজা আকুলারা। এই জয়ের ফলে প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের মেয়েরা।
অলিম্পিকে ডেবিউতেই চমক দেখাচ্ছে ভারতের মহিলা টেবল টেনিস টিম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মহিলাদের টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন মনিকা-সৃজারা। টিম ইভেন্টের প্রথম ম্যাচে ডাবলসে নেমেছিলেন অর্চনা গিরিশ কামাথ ও সৃজা আকুলা। রোমানিয়ান জুটির বিরুদ্ধে তাঁরা জেতেন ১১-৯, ১২-১০, ১১-৭ ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে বিশ্বের ১০ নম্বর বার্নাডেটা সোকসকে ৩-০ হারান মনিকা বাত্রা। ম্যাচের ফল ১১-৫, ১১-৭, ১১-৭ মনিকার পক্ষে।
𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐚𝐝𝐯𝐚𝐧𝐜𝐞 𝐢𝐧𝐭𝐨 𝐐𝐅 𝐨𝐟 𝐖𝐨𝐦𝐞𝐧 𝐓𝐞𝐚𝐦 𝐞𝐯𝐞𝐧𝐭 🔥
India beat Romania 3-2 in the opening round with Manika winning both her Singles matches & Sreeja/ Archana winning Doubles match. #TableTennis #Paris2024 #Paris2024withIAS pic.twitter.com/OBrmb4J84N
— India_AllSports (@India_AllSports) August 5, 2024