Health Tips: কাঁচা না পাকা, কোন পেঁপে খেলে কমে ওজন? - Bengali News | Health benefits of raw papaya - 24 Ghanta Bangla News
Home

Health Tips: কাঁচা না পাকা, কোন পেঁপে খেলে কমে ওজন? – Bengali News | Health benefits of raw papaya

Spread the love

পেঁপের অনেক গুণ, আবার খেতেও ভাল। পাকা পেঁপে খেতে ভালবাসেন অনেকেই। আবার অনেকের ধারণা পাকা পেঁপের পুষ্টিগুণ বেশি। কিন্তু আদোও কি তাই? বিশেষজ্ঞদের মতে, পাকা পেঁপের থেকে কাঁচা পেঁপের স্বাস্থ্যগুণ অনেক বেশি।

কাঁচা পেঁপে পেট পরিষ্কার করে। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য, পাইলস, ডায়রিয়া ও গ্যাসের সমস্যা নিরাময়ে বেশ উপকারী। ডায়াবেটিসের সমস্যা থাকলে কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস শুরু করতে পারেন। বা নিদেন পক্ষে খেতে পারেন কাঁচা পেঁপের জুস। কাঁচা পেঁপে রক্তে শর্করার পরিমাণ কমায়।

পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং পটাশিয়াম যা হার্ট ভাল রাখতে, এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এমনকি স্ট্রোকের ঝুঁকি কমে। ওজন কমাতেও বেশ কার্যকরী কাঁচা পেঁপে। এতে রয়েছে যথেষ্ট পরিমাণে ফাইবার। পেঁপেতে ক্যালোরি পরিমাণ খুব কম, তাই মেদ কমানোর জন্য বেশ কাজে দেয়।

কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর থাকে। ব্রণ এবং ত্বকের নানা দাগ দূর করতে পারে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে ত্বক থেকে মৃত কোষ দূর করে। এতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ত্বককে সতেজ এবং সজীব রাখে। ত্বকের পুষ্টিদায়ক উপাদান কোলাজেন বৃদ্ধিতেও সাহায্য করে পেঁপে। নিয়ম করে পেঁপে খেলে ত্বকের জেল্লা বাড়ে।

এছাড়াও ডেঙ্গি হলে পেঁপের রস খাওয়াতে বলে। তাতে উপকার মেলে। মোট কথায় সুপারফুড পেঁপে খেলে মিলবে হাজার রোগের সুরাহা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *