Electrocution: বাড়ির সামনেই যে মরণফাঁদ কে জানত! তড়িদাহত হয়ে মৃত্যু ২২ বছরের তরুণীর - Bengali News | One pedestrian die from electrocution on waterlogged road at malipachghora - 24 Ghanta Bangla News
Home

Electrocution: বাড়ির সামনেই যে মরণফাঁদ কে জানত! তড়িদাহত হয়ে মৃত্যু ২২ বছরের তরুণীর – Bengali News | One pedestrian die from electrocution on waterlogged road at malipachghora

হাওড়া: বর্ষা মানেই জমা জল। সেই জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় ২২ বছরের এক ছাত্রীর। নাম পৌরবী দাস। হাওড়ার মালিপাচঘড়া থানা এলাকার ভৈরব ঘটক লেনের ঘটনা। এই ঘটনার পর গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে খবর। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে স্থানীয় এলাকা। প্রায় হাঁটু জল পার করেই চলাচল করতে হচ্ছে এলাকার লোকজনকে। এলাকায় অ্যাম্বুল্য়ান্স ঢুকতে, তাও সেই জল পার করেই।

স্থানীয় সূত্রে খবর, পৌরবী এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ভৈরব ঘটক লেনের বাসিন্দা ছিলেন তিনি। এই বৃষ্টিতে তাঁর বাড়ির সামনেও হাঁটু জল। সেই জলেই যে মরণফাঁদ পাতা ছিল, এখনও বিশ্বাস করতে পারছে না দাস পরিবার। এখনও অবধি যা খবর পাওয়া গিয়েছে তাতে সৌরভীদের বাড়ির সামনে নির্মীয়মাণ বাড়ির বিদ্যুতের তার থেকেই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পৌরবী একটি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে একটি তার ঝুলছিল। পৌরবীর হাতে ছাতা ছিল। তারই স্টিলের রডে তড়িদাহত হন তিনি। এরপরই লুটিয়ে পড়েন জলে। পাশেই পৌরবীর বাবার দোকান। বাবার ইলেক্ট্রিকের দোকান। মেয়েকে পড়ে যেতে দেখেই ছুটে আসেন তিনি। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *