ইমন চক্রবর্তী। পরিবারের খুবই আদরের মেয়ে। সঙ্গীতশিল্পী নীলাঞ্জন ঘোষকে বিয়ে করে শ্বশুরবাড়িরও ভীষণই আদরের হয়ে উঠেছেন তিনি। কুটো নেড়ে দুটো করতে হয় না তাঁকে। শ্বশুরবাড়ি থেকে দু’বেলার খাবার চলে আসে ইমন-নীলাঞ্জনের ফ্ল্যাটে। বাপের বাড়ি থেকে বাবা বাজার করে দিয়ে যান, প্রয়োজনীয় জিনিস দিয়ে যান। কেউ বাড়িতে খেতে আসবেন বললে তবেই ইমন নিজে চাল-ডাল কিনতে বের […]