West Bengal Weather Update: বাংলার আকাশে ঘূর্নাবর্ত, শুক্রবার পর্যন্ত তুমুল বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে? - Bengali News | West bengal Weather Update: Heavy Rain Forecast In Various Places of West Bengal Districts - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: বাংলার আকাশে ঘূর্নাবর্ত, শুক্রবার পর্যন্ত তুমুল বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে? – Bengali News | West bengal Weather Update: Heavy Rain Forecast In Various Places of West Bengal Districts

সৌভিক সরকার

কলকাতা: রোদ-বৃষ্টির খেলা চলছে বাংলার আকাশে। আপাতত বৃষ্টি পিছু ছাড়ার কোনও সম্ভাবনাই নেই। কারণ আলিপুর আবহাওয়া অফিস বলছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি। ফলে কৃষকদের মুখে যে হাসি ফুটবে তা বলাই যায়।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বর্তমানে সেটি রয়েছে বাংলার উপরে। তার জেরেই ভাগ্য খুলেছে রাজ্যের। জানা যাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাদ পড়বে না কলকাতাও। আজ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ৭.৮ মিলিমিটার।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও ভারী বৃষ্টি হবে পার্বত্য জেলাতে। এর মধ্যে কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পাঁচ জেলা যেমন, দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বস্তুত, এবার কেরলে বর্ষা ঢুকছে সময়ে। তবে উত্তরবঙ্গে প্রবেশের অনেক পর দক্ষিণবঙ্গবাসী বৃষ্টির মুখ দেখেছে। এখনও পর্যন্ত প্রায় ৩৯ শতাংশ ঘাটতি রয়েছে বর্ষার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *