টলিপাড়ার জট খুলতে পারলেন মুখ্যমন্ত্রী? বৈঠক করে দেব জানালেন কবে খুলছে সিনেপাড়া - Bengali News | Dev opens up on social media about meeting with mamata banerjee when shooting going to resume - 24 Ghanta Bangla News
Home

টলিপাড়ার জট খুলতে পারলেন মুখ্যমন্ত্রী? বৈঠক করে দেব জানালেন কবে খুলছে সিনেপাড়া – Bengali News | Dev opens up on social media about meeting with mamata banerjee when shooting going to resume

Spread the love

সোম-মঙ্গল। সপ্তাহের প্রথম দুদিনই তালা ঝুলল সিনেপাড়ায়। টলিপাড়ায় কাজ বন্ধ। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে শুরু হওয়া বচসার জেরে বন্ধ রয়েছে শুটিং। পরিচালক বনাম টেকনিশিয়ান-ফেডারেশন নিয়ে যে জলঘোলা হয়েছে সোমবার দিনভর, তারই সমাধান সূত্র খুঁজতে নবান্নতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে মঙ্গলবার দুপুর দুপুর পৌঁছে গিয়েছিলেন সকলেই। আর মিটিং শেষ হতেই এবার স্বস্তি ফেরালেন দেব। সুখবর শেয়ার করে নিলেন সাংসদ তথা অভিনেতা পরিচালক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তোলা এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, ধন্যবাদ দিদি। আশা করছি সন্ধ্যের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কাল থেকে শুটিং শুরু করতে পারব। ধন্যবাদ টেকনিশিয়ানস, প্রযোজক, পরিচালক ও স্টেকহোল্ডারদের।

দেবের এই পোস্টের পরই আশা দেখছে সকলে। তাহলে নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনও রাস্তা দেখাতে পেরেছেন, যার হাত ধরে নতুন  করে সবটা শুরু করা যাবে রাত পোহালেই। তবে কী সেই সিদ্ধান্ত, রাহুল মুখোপাধ্যায়ের ক্ষেত্রে তা কী হতে চলেছেন, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি। এই মিটিং থেকে মুখ্যমন্ত্রী ঠিক কোন বার্তা দিয়েছেন, তাও স্পষ্ট হয়নি এখনও। ফলে অনেকেই আগ্রহের সঙ্গে বসে রয়েছেন জানার জন্য ঠিক কোন পথে সমাধান করা হল, আর যদি ভবিষ্যতে এই ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে নিয়মে কোনও পরিবর্তন আসছে কি না, তাও এখনও স্পষ্ট নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *