Firhad Hakim: এত পরিষেবার পরেও কেন পিছিয়ে দল? বৈঠকে কাটাছেঁড়ার মধ্যে কড়া নির্দেশ ফিরহাদের – Bengali News | After so many services, why is the party lagging behind, Firhad Hakim’s strict instructions in the post mortem meeting
কলকাতা: এত পরিষেবার পরেও কেন হার? পর্যালোচনা বৈঠকে বসলেন পুরমন্ত্রী। লোকসভা নির্বাচনে ২৯ টি আসনে জয় পেলেও বেশ কিছু পৌরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। হারের পর্যালোচনা বৈঠকে এবার খোদ ফিরহাদ হাকিম। মঙ্গলবার বীরভূম লোকসভার সিউড়ি পুরসভার প্রতিনিধিদের নিয়ে টাউন হলে পর্যালোচনা বৈঠকে করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
সূত্রের খবর, ফিরহাদ হাকিম বলেছেন, ৬২০০ ভোটে হার সিউড়ি পুরসভায়। গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসব মেনে নেওয়া হবে না। একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া। এসব চলবে না। একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। সমন্বয়ের ভিত্তিতে কাজের কথাই বলেছেন বারবার। কার্যত হুঁশিয়ারির সঙ্গে দিয়েছেন স্পষ্ট বার্তা। বলেছেন, সংগঠন মেনে চলতে হবে। না মানলে দলে থাকা যাবে না।
এই খবরটিও পড়ুন
স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে কাউন্সিলরদের। বিকাশ যা বলবেন সেগুলো শুনে এগোতে হবে, চলতে হবে। সূত্রের খবর, এসেছে এমন নির্দেশও। কিছুদিনের মধ্যেই সিউড়ি যাবেন ফিরহাদ। ওখানে গিয়ে ৮৩ কোটি টাকার জলপ্রকল্প চালু করার কথা রয়েছে তাঁর। তৃণমূল সূত্রে খবর, এরপরে রামপুরহাট, বোলপুর পুরসভা নিয়েও একইভাবে বৈঠক করবেন ফিরহাদ। এবার সেই বৈঠকের নির্যাস কী দাঁড়ায় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।