ED Raid: ভাঙড়ে ইডি, তৃণমূল নেতা কাইজারের ভাইয়ের ডেরায় হানা – Bengali News | ED Raid at Bhangar on TMC leader Kaizar Ahmed’s brother place
জাহাঙ্গির হোসেন ওরফে পাপ্পু।Image Credit source: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: দুই ২৪ পরগনায় মঙ্গলবার সকাল থেকে ইডির অভিযোগ। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গির আলম ওরফে পাপ্পুর ডেরাতেও এদিন হানা দেয় ইডি। জাহাঙ্গিরের পিজি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডে এদিন হানা দেয় ইডি। পাপ্পু জানান, ২০১৬ সালে আব্দুল বারিক বিশ্বাস ও বলরাম সরকার এই রাইস মিল নেয়। তাঁতে ১০ শতাংশ শেয়ার ছিল তাঁর। তবে ২০২১ সালের পর তিনজনই পিজি রাইস মিল বিক্রি করে দেন। মুকুলকে তা বিক্রি করেন বলে জানান পাপ্পু। কাইজারের ভাইয়ের দাবি, মুকুলই মালিক।
জাহাঙ্গির আলম ওরফে পাপ্পু বলেন, “আমাদের নাম উঠে আসছে একটা দুর্ভাগ্যজনক। আমার যে ১০ শতাংশ শেয়ার ছিল ২০২১-এর আগে অবধি, তখন মাঝেমধ্যে রাইস মিলে যেতাম। কিন্তু তারপর আমি যাইওনি, কিছু দেখিওনি। এক কাঠা জমিও রাইস মিলের ভিতর আমার নামে নেই। আমি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এটা করেছিলাম। আমি অত ব্যবসায়িক ব্যাপার বুঝিও না।”
সবিস্তারে আসছে…