Burdwan: বন্ধুদের আড্ডায় বচসা-মারামারি, ড্রেনের ধার থেকে উদ্ধার যুবকের দেহ - Bengali News | Burdwan The body of the young man was rescued from the side of the drain, quarreling in the chat of friends - 24 Ghanta Bangla News
Home

Burdwan: বন্ধুদের আড্ডায় বচসা-মারামারি, ড্রেনের ধার থেকে উদ্ধার যুবকের দেহ – Bengali News | Burdwan The body of the young man was rescued from the side of the drain, quarreling in the chat of friends

Spread the love

বর্ধমান:  বন্ধুদের আড্ডায় বচসা থেকে মারমারি। ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম বামদেব রায় ওরফে বামা (২৯)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের নলায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নলা গ্রামের একটি পুকুর পাড়ে আড্ডার সময় গ্রামেরই বাসিন্দা বামদেব রায়ের সঙ্গে তার তিন বন্ধু রাজেশ রায়,,প্রদীপ মাঝি ও রাহুল দলুইয়ের বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন রাজেশ রায় বামদেবকে ব্যাপক মারধর করে ও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।

মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বামদেবের মামা অমর রায়। তিনি উদ্ধার করে নিয়ে যান। অভিযোগ, সেই সময়েও রাজেশ হুমকি দিয়ে বলে বামদেবকে একা পেলে খুন করে দেবে। এর কিছুক্ষণ পর অমর রায়ের বাড়ি থেকে বামদেব নিজের বাড়ির যেতে চাইলে, মামা তাকে কিছুটা এগিয়ে দিয়ে বাড়ি ফিরে যান।

ভোর নাগাদ গ্রামেরই একটি ড্রেনের পাশে বামদেবের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহুল দলুইকে গ্রেফতার করে। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *