BSF: সীমান্তে পর পর দু'দিন চলল গুলি, কী ঘটল? - Bengali News | Bsf Alleged firing on border infiltrators - 24 Ghanta Bangla News
Home

BSF: সীমান্তে পর পর দু’দিন চলল গুলি, কী ঘটল? – Bengali News | Bsf Alleged firing on border infiltrators

সীমান্তরক্ষী বাহিনীImage Credit source: Twitter

কলকাতা: সীমান্তে পর পর দু’দিন গুলি। জওয়ানদের উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। সীমান্তে অনুপ্রবেশ পাচার রুখতে পরপর দু’দিন চলল বেশ কয়েক রাউন্ড গুলি। বিএসএফ সূত্রে খবর, অনুপ্রবেশ রুখতে গুলি চালিয়েছেন জওয়ানরা। অনুপ্রবেশকারীরা প্রত্যেকেই বাংলাদেশি বলে জানা গিয়েছে।

সূত্রের খবর,  গুরুতর আহত হয়ে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে পালিয়েছে।প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বাগদার রণঘাট আউটপোস্টের কাছে। জানা গিয়েছে,  অনুপ্রবেশ রুখতে গিয়ে বিএসএফ জওয়ানরা বাধা দিলে প্রায় ১৫-২০ জন অনুপ্রবেশকারী ধারাল অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে জওয়ানদের উপরে।

নদী পেরিয়ে অনুপ্রবেশকারীরা ভারতের দিকে প্রবেশ করছিল বলে দাবি বিএসএফের।দু’পক্ষের মধ্যে মারপিটের সময় জওয়ানরা গুলি চালায়। বাধা পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

দ্বিতীয় ঘটনাটি একই কায়দায় ঘটল কল্যাণী আউটপোস্টের কাছে। একই কায়দায় জনা বিশেক বাংলাদেশি অনুপ্রবেশকারী নিষিদ্ধ সামগ্রী নিয়ে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিল। সীমান্তে জমানরা বাধা দেয়। সেই সময় দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে জওয়ানদের উপরে ঝাঁপিয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *