Medinipur: পৌরসভার ভিতরেই চলছে রান্নাবান্না, অচলাবস্থা কাটাতে এবার মহকুমা শাসকের দ্বারস্থ পৌরপ্রধান - Bengali News | Medinipur The cooking is going on inside the municipality, now the mayor is at the door of the sub divisional ruler to break the deadlock. - 24 Ghanta Bangla News
Home

Medinipur: পৌরসভার ভিতরেই চলছে রান্নাবান্না, অচলাবস্থা কাটাতে এবার মহকুমা শাসকের দ্বারস্থ পৌরপ্রধান – Bengali News | Medinipur The cooking is going on inside the municipality, now the mayor is at the door of the sub divisional ruler to break the deadlock.

Spread the love

মেদিনীপুর: মেদিনীপুর পৌরসভার অচলাবস্থা কাটাতে মহকুমা শাসকের দ্বারস্থ পৌরসভার পৌরপ্রধান সহ কাউন্সিলররা। বেতন বৃদ্ধির দাবিতে মেদিনীপুর পৌরসভার গেট আটকে বিক্ষোভ সাফাই কর্মীদের। সাফাই কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা কাজ করছেন কিন্তু তাঁদের বেতন বৃদ্ধি করা হয়নি, তাঁরা বারবার আন্দোলন করেছেন। কিন্তু তাঁদের বক্তব্য, শুধু প্রতিশ্রুতি পেয়েছেন, কোনও কাজ হয়নি। অবশেষে বৃহস্পতিবার থেকে তাঁরা শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছেন।

সাফাই কর্মীদের আন্দোলনের জেরে পৌরসভায় অচলাবস্থা শুরু হয়েছে । পৌরসভার গেট বন্ধ করে আন্দোলন চালাচ্ছেন সাফাই কর্মীরা । পৌরসভার ভেতরেই চলছে খাওয়া দাওয়া রান্না বান্না । সাফাই কর্মীদের আন্দোলনের জেরে বৃহস্পতিবার থেকে পৌরসভার কাজকর্ম লাটে উঠেছে । আর তাই পৌরসভার অচল অবস্থা কাটাতে এবার মহকুমা শাসকের দ্বারস্থ হলেন পৌর প্রধান সহ কাউন্সিলররা ।

পৌরপ্রধানের দাবি, পূজার পর থেকে তাঁদের বেতন বাড়ানোর কথা জানানো হয়েছে। কিন্তু সাফাই কর্মীদের দাবি জুলাই মাস থেকে বর্ধিত বেতন চালু করতে হবে । দু’পক্ষের অনড় অবস্থানে পৌরসভার কাজ বন্ধ । মেদিনীপুর পৌরসভায় প্রায় দেড় হাজার সাফাইকর্মী রয়েছে। সরকারি নিয়ম মোতাবেক ৪০০ টাকা করে বেতন করার দাবি জানিয়েছেন তাঁরা। সাফাই কর্মীদের দাবি, তাঁদের দাবি পূরণ না হলে এই ধর্মঘট আন্দোলন চলবে ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *