Indian Cricket: স্মৃতির রেকর্ড, রেনুকার চার; বাংলাদেশের হার, ফাইনালে অপরাজিত ভারত - Bengali News | India vs Bangladesh in Women's Asia Cup Semifinal at Dambulla Match Report - 24 Ghanta Bangla News
Home

Indian Cricket: স্মৃতির রেকর্ড, রেনুকার চার; বাংলাদেশের হার, ফাইনালে অপরাজিত ভারত – Bengali News | India vs Bangladesh in Women’s Asia Cup Semifinal at Dambulla Match Report

Spread the love

মেয়েদের এশিয়া কাপের নবম সংস্করণ চলছে। আর নয় বারই ফাইনালে জায়গা করে নিল ভারত। এর আগের আটটি সংস্করণের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন ভারত। এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারতই। মাত্র একবার রানার্স। ২০১৮ সালে ভারতকে হারিয়েই একমাত্র ট্রফি জিতেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ বার তাদের হারিয়েই ফাইনালে জায়গা করে নিল ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ঠিক হবে রাতের ম্যাচের পর। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে কেমন খেলল ভারত, বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। প্রথম স্পেলেই বাংলাদেশের টপ অর্ডারে ধস নামান রেনুকা সিং ঠাকুর। ৪ ওভারে ১টি মেডেন। মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট। পেসের বিরুদ্ধেই বাংলাদেশ ব্যাটাররা শুধু খাবি খেয়েছে তা নয়। স্পিনের বিরুদ্ধেও একই পরিস্থিতি। বাঁ হাতি স্পিনার রাধা যাদব ৪ ওভারে ১টি মেডেন, ১৪ রান দিয়ে তিনিও ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার ও দীপ্তি শর্মা। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮০ রান করে বাংলাদেশ।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *