Bank Robbery: মালদায় দিনেদুপুরে ব্যাঙ্কে চলল গুলি, বোমার শব্দে কাঁপল এলাকা, গুলিবিদ্ধ ম্যানেজার - Bengali News | Bank Robbery in Malda, Manager Hospitalized With Gun Shots - 24 Ghanta Bangla News
Home

Bank Robbery: মালদায় দিনেদুপুরে ব্যাঙ্কে চলল গুলি, বোমার শব্দে কাঁপল এলাকা, গুলিবিদ্ধ ম্যানেজার – Bengali News | Bank Robbery in Malda, Manager Hospitalized With Gun Shots

Spread the love

সামনে এসেছে সিসিটিভি ফুটেজ Image Credit source: TV-9 Bangla

মালদহ: মালদহের গাজালো দিনেদুপুরে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা। চলল গুলি। সঙ্গে বোমাবাজি। গুলিবিদ্ধ সমবায় ব্যাঙ্কের ম্যানেজার। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল গোটা জেলায়। ইতিমধ্য়েই ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে, একটি সাদা রঙের চারচাকা গাড়ি এসে দাঁড়ায় ব্যাঙ্কের সামনে। মুহূর্তেই গাড়ি থেকে লাফ দিয়ে নামে ৮ থেকে ১০ জন যুবক। প্রত্যেকের মুখেই কাপড় বাঁধা। মুহূর্তেই বন্দুক হাতে ঢুকে পড়ে ব্যাঙ্কের মধ্যে। বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চলে লুটপাট।

ইতিমধ্যেই গুলিবিদ্ধ অবস্থাতেই ব্যাঙ্কের ম্যানেজারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। ব্যাঙ্কের এক কর্মী বলছেন, “কেষ্টপুর বাসস্ট্যান্ডে আমাদের সমিতি। সেখানেই ছিলাম। যা হয়েছে খুব খারাপ। খুব ভয় লাগছে। সবাই খুব আতঙ্কে রয়েছি। ওই এলাকাতে তো প্রচুর দোকান, বাড়ি রয়েছে। কিন্তু যেভাবে আজ ডাকাতি হয়ে গেল তা ভাবাই যায় না। পুলিশের উচিত আরও নজরদারি বাড়ানো।”

এই খবরটিও পড়ুন

অন্যদিকে এ ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম ভট্টাচার্য। তিনি আবার পুলিশেরই ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। রাগের সুরেই বলছেন, “আইন-শৃঙ্খলা ঠিক আছে কিনা তা দেখার বদলে পুলিশ তো এখন তোলা তুলতে ব্যস্ত। আসানসোল, জামুরিয়া, ডোমজুর, পুরুলিয়া, শান্তিপুর, পুরুলিয়া, দিকে দিকে ডাকাতি হয়ে যাচ্ছে। কী করে সাহস পাচ্ছে ওরা?”  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *