এই দুই মহিলাকে আমি ফেরাতে পারব না, প্রেম গ্রহণ করবই: যিশু সেনগুপ্ত - Bengali News | This is what jisshu Sengupta said about these two leading ladies - 24 Ghanta Bangla News
Home

এই দুই মহিলাকে আমি ফেরাতে পারব না, প্রেম গ্রহণ করবই: যিশু সেনগুপ্ত – Bengali News | This is what jisshu Sengupta said about these two leading ladies

Spread the love

যিশুর পছন্দের সেই দুই নারী হলেন হলিউডের দুই তাবড় অভিনেত্রী। তাঁদের বয়স বোঝা দায়। তাঁরা সালমা হায়েক এবং মনিকা বেলুচি। এই দুই অভিনেত্রীর মুগ্ধ অনুরাগী যিশু। ‘বাবা বেবি ও’ ছবির প্রচারের সময় টিভি নাইন বাংলা ডিজিটালকে সাক্ষাৎকার দিয়েছিলেন যিশু। এবং সেই সাক্ষাৎকার দেওয়ার সময় সালমা-মনিকার প্রতি তাঁর ভাল লাগা জাহির করেছিলেন অবলীলায়।

যিশুকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর মতো সুদর্শন অভিনেতার অনেক অনুরাগী। প্রেম প্রস্তাব দিলে কী করবেন? একটুও সময় নষ্ট না করে দুই কন্যার পিতা যিশু বলেছিলেন, “এখন তো ফিরিয়ে দিতেই হবে। তবে আমাকে প্লিজ় প্রেম প্রস্তাব দেবেন। এমন প্রস্তাব পেতে কার না ভাল লাগে!”

আর যদি সেই প্রেম প্রস্তাব আসে সালমা হায়েক কিংবা মনিকা বেলুচির থেকে? লাজুক হেসে যিশুর উত্তর ছিল, “ওই দু’জন মহিলাকে আমি ফিরিয়ে দিতে পারব না কিছুতেই। তাঁরা প্রেম প্রস্তাব দিলে আমি লুফে নেব। কিন্তু তাঁরা প্রেমপ্রস্তাব দেওয়ার আগেই আমি হয়তো বলে ফেলব মনের কথা।”

এই খবরটিও পড়ুন

কয়েক মাস আগে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর সঙ্গে ২০ বছরের বিবাহবার্ষিকী পূর্ণ করেছেন যিশু। সম্প্রতি তাঁদের বিয়ে ভাঙার গুজবও রটেছে। সপ্তাহ খানেক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা। ফিরে এসে একটি পোস্ট করেছিলেন তিনি। তাতে দুই কন্যা সারা, জ়ারা এবং বোন চন্দনার নাম ছিল। কিন্তু যিশুকে বাদ রেখেছিলেন। সোশাল মিডিয়া থেকে ‘সেনগুপ্ত’ পদবী সরান নীলাঞ্জনা। যিশুর সব ছবিও মুছে ফেলেছেন। তৃতীয় নারীর কারণে নাকি এই বিচ্ছেদের গুজব। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি যিশুর তরফ থেকে। তাঁকে বারংবার যোগাযোগ করেও সারা মেলেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *