Uluberia: BTS-এ আসক্ত, ফাঁকা বাড়িতে এক মাত্র সন্তানকে ওই অবস্থায় দেখে বাকরুদ্ধ শিক্ষক দম্পতি - Bengali News | Uluberia: Class six student committed suicide in Uluberia - 24 Ghanta Bangla News
Home

Uluberia: BTS-এ আসক্ত, ফাঁকা বাড়িতে এক মাত্র সন্তানকে ওই অবস্থায় দেখে বাকরুদ্ধ শিক্ষক দম্পতি – Bengali News | Uluberia: Class six student committed suicide in Uluberia

গেমে আসক্ত হয়ে আত্মহত্যা ছাত্রীরImage Credit source: TV9 Bangla

উলুবেড়িয়া: মোবাইলে বিটিএস গেমের আসক্তির কারণে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  উলুবেড়িয়া বীণাপাণি গার্লস হাইস্কুলের এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী বেশ কিছুদিন ধরে মোবাইল ফোনে বিটিএস ব্যান্ডে আসক্তি তৈরি হয়। ওই ছাত্রীর বাবা এবং মা দু’জনেই হাইস্কুলে শিক্ষকতা করেন। স্কুলের সময়টুকু বাদ দিয়ে বেশিরভাগ সময় ওই ছাত্রী বাড়িতে একাই থাকত।

পরিবারের দাবি, একা একা থাকতে থাকতেই মোবাইলে আসক্ত হয়ে পড়ে সে। বিটিএস গেম খেলত। গত ১২ জুন সে ক্লাসের এক বন্ধুর সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েও যায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরে কলকাতার বেলঘাটা থানার পুলিশ ওই দুজনকে উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেয়।

তারপর ওই ছাত্রীর চিকিৎসা চলছিল। সোমবারই বন্ধুর সঙ্গে ঝামেলা হয় ছাত্রীর। সোমবার স্কুলে যায়, ছুটির পর বাড়িও ফিরে আসে ছাত্রী।  কিন্তু বাবার কাছে বকুনি খায়।  পরিবারের দাবি, এরপরই ওই ছাত্রী ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ সাড়া না দেওয়ায় ঘরের দরজা ভাঙেন বাবা। তখনই দেখা যায়, গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তার মেয়ে। ছাত্রীর মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া মেনে এসেছে এলাকায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *