Stock Market Crash: অর্থমন্ত্রীর বাজেট পেশ শেষ হতেই ধস শেয়ার মার্কেটে - Bengali News | Stock Market Crash: Nifty below 24,300, Sensex down 1000 pts - 24 Ghanta Bangla News
Home

Stock Market Crash: অর্থমন্ত্রীর বাজেট পেশ শেষ হতেই ধস শেয়ার মার্কেটে – Bengali News | Stock Market Crash: Nifty below 24,300, Sensex down 1000 pts

Spread the love

মুম্বই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করা শেষ করার সঙ্গে সঙ্গে ধস শেয়ার বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জের ইনডেক্স, সেনসেক্স, ১০০০ পয়েন্টেরও বেশি কমে ৮০,০০০-এর নীচে নেমে গিয়েছিল। পরে সামান্য উন্নতি ঘটে। বর্তমানে সেনসেক্স রয়েছে ৮০,০২৪ পয়েন্টে। একই অবস্থায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরও। এনএসই নিফটি ৫০-ও ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪,২০০ পয়েন্টে। বাজেটে লং-টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা এলটিসিজি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই কারণেই শেয়ার মার্কেটে এই ধস বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *