Income Tax Slab Change: আয়করে বড় পরিবর্তন, ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা নির্মলার – Bengali News | Budget 2024: Big Change in New Income Tax Regime, standard Deduction hiked by 25 Thousand rs
আয়কর নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।Image Credit source: PTI
নয়া দিল্লি: আয়কর পরিকাঠামোয় বড় বদল। নতুন কর পরিকাঠামোয় আয়করের হারে পরিবর্তন আনল সরকার। করের পরিকাঠামোয় এল বদল। নতুন ঘোষণায় চাকরিজীবীরা আরও বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর পরিকাঠামোয় স্টার্ন্ডার্ড ডিডাকশনে বড় ছাড়ের ঘোষণা করেন। এবার থেকে স্টার্ন্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল।
নতুন আয়কর পরিকাঠামো হল এইরকম-
- ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না।
- ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়- ৫ শতাংশ আয়কর দিতে হবে।
- ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১০ শতাংশ আয়কর দিতে হবে।
- ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১৫ শতাংশ আয়কর দিতে হবে।
- ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়- ২০ শতাংশ আয়কর দিতে হবে।
- ১৫ লক্ষ টাকার উপরে আয়- ৩০ শতাংশ আয়কর দিতে হবে।