Ambani Income: ছেলের বিয়ে দিতেই এ কী কাণ্ড! রাতারাতি পাল্টে গেল অম্বানিদের উপার্জনের অঙ্ক? – Bengali News | Mukesh Ambani Gains Net Profit increases after son anant ambani wedding
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট, ৬ মাস ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কেবল মাত্র গালা বিয়ে সেলিব্রেশনেকে কেন্দ্র করে। দুটি প্রিওয়েডিং তারপর বিয়ে। সব মিডিয়া রাজকীয় আয়োজন করেছিল অম্বানি পরিবার। বিশ্বের অন্যতম ধনী এই পরিবার যে নিজেদের ছেলের বিয়ে স্মরণী করে রাখবে, তা জানাই ছিল। ফলে এই বিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে সকলের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়, তা দেখে অনেকেরই চোখ ছানাবড়া। একটি বিয়ে বাবদ নাকি ৫০০০ কোটি টাকা খরচ? এও কি সম্ভব! অম্বানি পরিবার বলেই সম্ভব। অতিথিদের দামী দামী উপহার দেওয়া থেকে শুরু করে পোশাক গহণা পিছু কোটি কোটি ব্যয়, সঙ্গে গোটা বিশ্বের অতিথিদের আপ্যায়নের বিশেষ ব্যবস্থা করা, কেবল বিয়ের কাড পিছুই লক্ষ-লক্ষ খরচ।
তবে না, সেই খরচ খুব একটা গাযে লাগার কথা নয়। অম্বানি পরিবারের কাছে এই অর্থ যৎসামান্য়। তাই বলে মাত্র ২ দিনে সেই টাকা ঘরে তোলা যায় কি? যায়, কিন্তু এবার যদি বলা হয়, তা অতিরিক্ত আয়! বিষয়টা একটু খুলে বলা যাক, ছেলের বিয়ে দিতেই রাতারাতি আয় বেড়েছে অম্বানি পরিবারের। মাত্র ১০ দিনেই ২৫০০০ কোটি অতিরিক্ত আয় করেছেন তাঁরা। অর্থাৎ একদিনে ২৫০০ কোটি, আর দুদিনে ৫০০০ কোটি, যা বিয়ের খরচ। ফলে মাত্র দুদিনেই এই রাজকীয় বিয়ে সমস্ত খরচ অতিরিক্ত আয় বাবদ ঘরে চুলেছে অম্বানি পরিবার। যা মুকেশ অম্বানিকে বিশ্বের ১১তম ধনী ব্যক্তি হিসেবে নির্বাচিত করে।
জানেন এই পরিবার তাঁদের পুত্র ও পুত্রবধূকে বিয়েতে কী উপহার দিয়েছে? ৬৪০ কোটি টাকার একটি বিলাসবহুল বাংলো দেওয়া হয়েছে তাঁদের।