অফিসের টিফিনে রাখুন এই ৩ খাবার, সারাদিন এনার্জি বজায় থাকবে
অফিসে কাজ করার সময় ঠিকমতো টিফিন খাওয়া জরুরি। এটা শরীরের জ্বালানির মতো কাজ করে, যা শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং আপনি আরও ভালভাবে কাজ করতে সক্ষম হন
বেশিরভাগ লোকেরা কাজের মাঝে চিপস, স্ন্যাকস, কুকিজ খেয়ে পেট ভরান। এই সব অস্বাস্থ্যকর স্ন্যাকস কেবল পেট এবং স্বাস্থ্যের ক্ষতি করে না, কাজের এনার্জি কমে যায় এবং অলসতা বাড়ে
অনেকেই অফিসে পেট ভর্তি খাবার খেতে চান না। তাঁরা ড্রাই ফ্রুটস, যেমন কিসমিস, কাজু বা আমন্ড খেতে পারেন। এগুলি শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং এনার্জি দেয়
অফিসে বেশি ফল নিয়ে যাওয়া সমস্যা। তাই একটি বা দুটি আপেল নিয়ে যেতে পারেন। এতে ফাইবার, ভিটামিন সি, পটাসিয়াম এবং অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে আপেল দুপুরের ক্ষিধে মেটানোর পাশাপাশি শরীরে পুষ্টির জোগান দেয়
অফিসের টিফিনে আপেল রাখা খুবই উপকারী। তবে কেউ ভাত বা রুটির মতো টিফিনের সঙ্গে আপেল নিয়ে দুটি খাবার খাওয়ার মাঝে কিছুটা বিরতি রাখুন। ভারী খাবারের সঙ্গে বা তার আগে আপেল খাওয়া এড়ানো উচিত
অফিসে স্ন্যাক্সের জন্য কিছু বাদাম বা বীজ সঙ্গে রাখতে পারেন, যেমন চিনা বাদাম, আখরোট, পেস্তা এবং কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ। প্রতিদিন অফিসে এগুলি নিয়ে যাওয়া সহজ এবং এগুলি খেলে শরীরে সারাদিন এনার্জি বজায় থাকবে
অফিসে এক জায়গায় বসে একটানা কাজ করার সময় চিপস, সিঙ্গাড়া, বার্গার, কফি, চা, কাটলেটের মতো খাবার ভুলেও খাবেন না। এগুলি কেবল ক্যালরি বাড়ায় না, এগুলির মধ্যে থাকা চিনি ও নুন শরীরে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং ওবেসিটির সমস্যা বাড়ায়







