Indian Football: ভারতীয় দলের কোচ হচ্ছেন মানোলো মার্কুয়েজ, চুক্তি রয়েছে এফসি গোয়ার সঙ্গেও! – Bengali News | FC Goa’s Manolo Marquez set to be named Indian football head coach
কিছু দিন আগেই ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচকে ছাঁটাই করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। ভারতীয় ফুটবলকে সাফল্য দিতে পারেননি। উল্টে নানা অভিযোগ তুলে ধরেছেন শুধুই। টানা ব্যর্থতার জেরেই স্টিমাচকে ছাঁটাই করা হয়। তাঁর পরিবর্ত খোঁজার কাজ চলছে দীর্ঘদিন থেকেই। সেই খোঁজ হয়তো পূরণ হল। ভারতীয় ফুটবল টিমের কোচ হতে চলেছেন মানোলো মার্কুয়েজ। এফসি গোয়ার সঙ্গে ২০২৫ সাল অবধি চুক্তি রয়েছে এই স্প্যানিশ কোচের। তা নিয়েই অবশ্য ধোঁয়াশা। তা হলে কি একই সঙ্গে ক্লাব ও জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন মার্কুয়েজ?
বিস্তারিত আসছে…