India Tour of Sri Lanka: ভিশন জোড়া বিশ্বকাপ! শুভমনকে তৈরির প্রক্রিয়া শুরু, শ্রীলঙ্কায় ক্যাপ্টেন রোহিত ও সূর্য – Bengali News | Team India squad for 3 T20Is and 3 ODIs announced, Suryakumar is T20 captain, while Gill is both format vice captain
India Tour of Sri Lanka: ভিশন জোড়া বিশ্বকাপ! শুভমনকে তৈরির প্রক্রিয়া শুরু, শ্রীলঙ্কায় ক্যাপ্টেন রোহিত ও সূর্য
কলকাতা: এ যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে লক্ষ্মীবারে শ্রীলঙ্কা সফরের (India Tour of Sri Lanka) জন্য টিম ঘোষণা করল বোর্ড। প্রত্যাশা মতোই লঙ্কানের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় টিমের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryalumar Yadav)। আর ওডিআইতে নেতা রোহিত শর্মাই। কয়েকদিন আগে রোহিতের নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে। এ বার টিম ইন্ডিয়ার লক্ষ্য ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। ভারতীয় টিমের ভিশন জোড়া বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে শুভমন গিলকে (Shubman Gill) তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কা সফরে ভারতের টি-২০ স্কোয়াড – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কা সফরে ভারতের ওডিআই স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা।