Photo Gallery: সৌন্দর্যে পাগল করে বাধ্য করত যৌনকর্মে, করে নিত নিজের গোলাম – Bengali News | Instagram Model Kat Torres Forced Followers Into Sex Work, Kept Them As Slaves
একসময় টোরেসের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন, এমন এক মহিলা জানিয়েছেন, হলিউডের বন্ধুদের সঙ্গে মেশার পর, ‘আয়াহুয়াস্কা’ নামে এক মাদকের নেশা করা শুরু করেছিলেন কাট টোরেস। এই নেশা করা শুরুর পরই এই প্রাক্তন মডেল নিজেকে, ‘লাইফ ট্রেইনার এবং সম্মোহনবিদ’ হিসেবে দাবি করা শুরু করেছিলেন। ‘ওয়েলনেস’-এর বিষয়ে একটি ওয়েবসাইট এবং সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছিলেন। সেখানে গ্রাহকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ‘যে ভালবাসা, অর্থ এবং আত্মসম্মানের স্বপ্ন তাঁরা দেখেন’, তাঁদের সেই স্বপ্ন পূরণ হবে।” সম্পর্ক, সুস্থতা, ব্যবসায়িক সাফল্য, সম্মোহন, ধ্যান, যোগব্যায়াম বিষয়ক ভিডিয়ো তৈরি করা শুরু করেন। সেই সঙ্গে ১৫০ ডলারের বিনিময়ে এ সকল বিষয়ে ভিডিয়ো পরামর্শ দেওয়ার পরিষেবাও চালু করেন।