Pregnant Women Fitness Tips: বর্ষায় গর্ভবতী মহিলারা কীভাবে রোগের হাত থেকে বাঁচবেন? বিশেষজ্ঞের থেকে জানুন - Bengali News | Pregnant woman fitness tips in monsoon know in here - 24 Ghanta Bangla News
Home

Pregnant Women Fitness Tips: বর্ষায় গর্ভবতী মহিলারা কীভাবে রোগের হাত থেকে বাঁচবেন? বিশেষজ্ঞের থেকে জানুন – Bengali News | Pregnant woman fitness tips in monsoon know in here

Spread the love

বর্ষাকালে একটুতেই শরীর দুর্বল হয়ে পড়ে। ঠান্ডা লেগে জ্বর হোক বা ভাইরাল জ্বর, বর্ষাকালে অনেকেই জ্বরে আক্রান্ত হয়। কিন্তুস এই বর্ষাকালে গর্ভবতী মহিলাদের বেশি সমস্যায় পড়তে হয়। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে, মহিলারা দ্রুত রোগে পড়েন।

নারায়না হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা. পঙ্কজ ভার্মা জানান, এই মরশুমে গর্ভবতী মহিলাদের ঠান্ডা, ফ্লু এবং সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এরকম হলে গর্ভস্থ সন্তানও ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক হওয়া উচিত। এই ঋতুতে গর্ভবতী মহিলাদের কীভাবে নিজেদের যত্ন নেওয়া উচিত, বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন।

শরীর হাইড্রেটেড রাখুন- গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে জল খান। শরীর যত বেশি হাইড্রেটেড থাকবে, রোগ থেকে তত বেশি সুরক্ষিত থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে জলের অভাব হলে প্রস্রাবে ইনফেকশন বা অন্যান্য রোগ হতে পারে। শরীরে জলের অভাবে প্রসবে সমস্যা হতে পারে। তাই জলের পাশাপাশি মরশুমি ফলও খান।

মশা এড়িয়ে চলুন- বর্ষাকাল এবং মশা, উভয়ই গর্ভবতী মহিলাদের জন্য সমস্যা সৃষ্টি করে। ডেঙ্গি, ম্যালেরিয়া ও টাইফয়েড ছড়ানো মশা এই সময়ে বাড়ে। এই রোগগুলি কেবল গর্ভবতী মা-কে নয়, গর্ভস্থ শিশুকেও প্রভাবিত করবে। তাই যতটা সম্ভব মশার সংস্পর্শে আসা এড়িয়ে চলুন। বাড়িতে কোথাও জল জমতে দেবেন না।

খাওয়ার প্রতি মনোযোগ- বর্ষায় সর্বদা তাজা, বাড়িতে তৈরি খাবার খান। বেশিক্ষণ রাখা খাবার খাবেন না। বাসি খাবারে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়, যা খাদ্যে বিষক্রিয়া বা পেট সংক্রান্ত অন্য রোগের কারণ হতে পারে। এর পাশাপাশি আপনার ডায়েটে যতটা সম্ভব ভিটামিন বি-১২ এবং ভিটামিন- ডি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *