অম্বানির বিয়েতে এসে অপদস্থ! সজোরে নিক জোনাসকে ধাক্কা কার? – Bengali News | Ambani wedding: nick jonas got insulted in anant radhika wedding
জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুক্রবার বসেছিল চাঁদের হাট। অম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। হাজির ছিলেন হলিউড-বলিউডের নামাজাদা সব তারকা। শুধুমাত্র অম্বানির বিয়েতে হাজির হবেন বলে মাত্র দুই দিনের ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে করে নিয়ে এসেছিলেন স্বামী নিক জোনাসকেও। তবে এ কী! অম্বানিদের বিবাহবাসতে নিকের সঙ্গে এ কী ঘটে গেল! নেটিজেনদের মুখ কালো, প্রিয়াঙ্কা ভক্তরাও বেজায় খাপ্পা। তাঁদের সব রাগ গিয়ে পড়েছে অনন্যা পান্ডের উপর। কিন্তু কী এমন করেছেন অনন্যা যে সবাই রেগে গিয়েছেন তাঁর উপর?
হলুদ রঙের লেহেঙ্গায় নিজেকে মুড়ে স্বামী নিক জোনাসের সঙ্গে ‘চিকনি চামেলি’ গানে নাচ করছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা যতই দেশি গার্ল হোন না কেন নাচের কেরামতি দেখাতে কোনও অংশে পিছিয়ে ছিলেন না তিনি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, নৃত্যরত নিককে আচমকাই পিছন থেকে এক ধাক্কা দেন অভিনেত্রী অনন্যা পান্ডে। সামনের সারিতে এসে নাচ করাই ছিল তাঁর উদ্দেশ্য। ভিডিয়ো সাক্ষী, ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না নিক। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান তিনি। যদিও পরমুহূর্তেই অনন্যাকে জায়গা ছেড়ে দেন মার্কিনী এই পপ তারকা।
Ananya Pandey push Nick Jonas.😭#AnantRadhikaWedding pic.twitter.com/XolYA3wdH2
— Jay Lighty (@Jay_Lighty) July 12, 2024
ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনন্যার উপর ক্ষোভ উগরে দিয়ে একজন লেখেন, “যা হয়েছে মোটেও ঠিক নয়! অনন্যার কোনও বোধ নেই। উনি কি আশেপাশে কিছুই দেখেন না?” আর একজন লেখেন, “নিক আমাদের অতিথি, তাঁর সঙ্গে এ হেন ব্যবহার মোটেও মেনে নেওয়া যায় না।” প্রসঙ্গত, অম্বানির বিয়ে মিটতেই এ দিন নিককে নিয়ে দেশ ছেড়েছেন প্রিয়াঙ্কা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।