Nagerbazar Fire: নাগেরবাজারের মল রোড এলাকায় বিধ্বংসী আগুন, পাশাপাশি জ্বলছে দুটি কারখানা - Bengali News | Fire in 2 factories in Dum Dum Nagerbazar mall road area - 24 Ghanta Bangla News
Home

Nagerbazar Fire: নাগেরবাজারের মল রোড এলাকায় বিধ্বংসী আগুন, পাশাপাশি জ্বলছে দুটি কারখানা – Bengali News | Fire in 2 factories in Dum Dum Nagerbazar mall road area

Spread the love

কলকাতা: দমদমের নাগেরবাজার সংলগ্ন মল রোড এলাকায় বিধ্বংসী আগুন। ২৯ নম্বর যশোর রোডে এক আইসক্রিম কারখানায় আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের এক হোসিয়ারি কারখানায়। পাশাপাশি দুই কারখানাই দাউ দাউ করে জ্বলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২২টি ইঞ্জিন। জানা গিয়েছে শুক্রবার (১২ জুলাই) ভোর ২টো থেকে ২.৩০টে নাগাদ এই আগুন লাগে। তবে, এখনও দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছতে পারছেন না। ভয়ঙ্কর আগুনের তাপে কারখানাদুটির লোহার গ্রিলগুলি পর্যন্ত বেঁকে গিয়েছে। সেগুলি সরিয়ে আগুনের উৎসস্থলে পৌঁছতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এখনও পর্যন্ত অবশ্য কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে, আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *