James Anderson: লর্ডসে ইতি জেমস অ্যান্ডারসন অধ্যায়, 'সেরা' হয়েই শেষ জিমির টেস্ট জার্নি... - Bengali News | James Anderson ends his Test career by 704 wickets, ENG beat WI by an innings and 114 runs - 24 Ghanta Bangla News
Home

James Anderson: লর্ডসে ইতি জেমস অ্যান্ডারসন অধ্যায়, ‘সেরা’ হয়েই শেষ জিমির টেস্ট জার্নি… – Bengali News | James Anderson ends his Test career by 704 wickets, ENG beat WI by an innings and 114 runs

Spread the love

লর্ডসে ইতি জেমস অ্যান্ডারসন অধ্যায়, ‘সেরা’ হয়েই শেষ জিমির টেস্ট জার্নি…

কলকাতা: ক্রিকেট মহলে লর্ডস টেস্টকে অনেকেই বলছেন অ্যান্ডারসন টেস্ট। টেস্ট কেরিয়ারে ইতি টানলেন জিমি অ্যান্ডারসন (James Anderson)। আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ইংল্যান্ড। ৪১ বছর বয়সী অ্যান্ডারসন জানিয়েছিলেন, নিজের কেরিয়ারের শেষ টেস্টে দলের জয়ে অবদান রাখতে চান। জিমির সেই ইচ্ছেপূরণ হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লর্ডসে ৪টি উইকেট নিয়েছেন জিমি।

১৮৮টি টেস্টে ৩৫০টি ইনিংসে ৪০ হাজারেরও বেশি ডেলিভারি করেছেন জিমি। মোট ৭০৪টি উইকেট ঝুলিতে ভরে টেস্ট কেরিয়ারে ইতি টানলেন অ্যান্ডারসন। টেস্টের ইতিহাসে তিনি তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী বোলার। এই তালিকায় শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্ন। শ্রীলঙ্কান কিংবদন্তির ঝুলিতে রয়েছে ৮০০টি উইকেট। আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওয়ার্নের নামে রয়েছে ৭০৮টি উইকেট।

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসারদের তালিকায় শীর্ষে কিন্তু জিমিই। কারণ মুরলীধরন ও ওয়ার্ন স্পিনার। অল্পের জন্য ওয়ার্নকে ছাপিয়ে যাওয়া হল না জিমির। এই ম্যাচে ওয়ার্নকে ছাপিয়ে যেতে হলে অ্যান্ডারসনকে নিতে হত ৯টি উইকেট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *