২৫ জুন পালিত হবে সংবিধান হত্যা দিবস হিসাবে, ঘোষণা কেন্দ্রের - Bengali News | Union Home Minister Amit Shah Announces 25 June will be Observed as Samvidhaan Hatya Diwas - 24 Ghanta Bangla News
Home

২৫ জুন পালিত হবে সংবিধান হত্যা দিবস হিসাবে, ঘোষণা কেন্দ্রের – Bengali News | Union Home Minister Amit Shah Announces 25 June will be Observed as Samvidhaan Hatya Diwas

Spread the love

নয়া দিল্লি: জরুরি অবস্থা বা এমার্জেন্সি নিয়ে কংগ্রেসের উপরে আক্রমণ জারি কেন্দ্রের। এবার ২৫ জুন ঘোষণা করা হল সংবিধান হত্যা দিবস হিসাবে। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন।

এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে গেজেট নোটিফিকেশনের ছবি পোস্ট করে লেখেন, “১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে পোড়া হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালিত হয়েছে। ১৯৭৫ সালে জরুরি অবস্থা চলাকালীন যারা অমানবিক কষ্ট সহ্য করেছিলেন, তাদের অবদানকে স্মরণ করবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *