Jayanta singh video: কাচে মোড়া বারান্দা, রয়েছে লক্ষাধিক টাকার গাড়ি, গোয়ালার ছেলে জয়ন্তর আড়িয়াদহর ‘হোয়াইট হাউসে’ কী আছে জানেন? – Bengali News | Jayanta singh video: Jayanta Singh’s Populer House Made In North 24 pargana Ariyadaha
জয়ন্ত সিংয়ের বাড়ি
Image Credit source: Tv9 Bangla
আড়িয়াদহর মৌসুমি মোড়ে নিজের অস্তিত্ব সগর্বে জানান দিচ্ছে এই বাড়ি। চার তলা এই বাড়ি। বাইরে থেকে দেখা যাচ্ছে সেটি ঘেরা কাচের বারান্দা। বিগত এক বছর ধরে সেটি তৈরি হয়েই চলেছে। নিজেই জানালেন জয়ন্তর মা। সঙ্গে এও বুঝিয়ে দিলেন, যেদিন থেকে এই বাড়ি তৈরি হচ্ছে সেদিন থেকেই নাকি ‘লোকের নজর’ পড়েছে। তবে নজর পড়বে নাই বা কেন? এমন প্রাসাদপ্রম বাড়ি যে কারোর নজর তো কাড়বে। পুকুরের ধার ঘেষে তৈরি হয়েছে সেটি। রয়েছে লক্ষাধিক টাকার একটি চার চাকা গাড়িও। ভিতরে টিভি থেকে এসি কী নেই!
জয়ন্ত সিংয়ের মা বলেন, “একটা বাড়ি বানাচ্ছে তো ছেলে। একবছর ধরে তৈরি হচ্ছে। এই বাড়ির অনেকে ভিডিয়ো করে নিয়ে গিয়েছে। যখন থেকে তৈরি হল তখন থেকে জ্বালা শুরু হল। এই বাড়ি কোনও বেআইনি নয়। পুকুর বুজিয়েও হয়নি।”