Fact Check: লিওনেল মেসির কোলে সত্যিই কি স্পেনের 'ওয়ান্ডার বয়' লামিনে ইয়ামাল? - Bengali News | Fact Check, Did Lionel Messi really pose with Lamine Yamal in 2007, know the truth about viral photo decoded - 24 Ghanta Bangla News
Home

Fact Check: লিওনেল মেসির কোলে সত্যিই কি স্পেনের ‘ওয়ান্ডার বয়’ লামিনে ইয়ামাল? – Bengali News | Fact Check, Did Lionel Messi really pose with Lamine Yamal in 2007, know the truth about viral photo decoded

Spread the love

Fact Check: লিওনেল মেসির কোলে সত্যিই কি স্পেনের ‘ওয়ান্ডার বয়’ লামিনে ইয়ামাল?

কলকাতা: কখনও প্লাস্টিকের বাথটবে এক বাচ্চাকে দেখে হাসছেন লিওনেল মেসি (Lionel Messi)। কখনও সেই বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। এই সকল ছবি নেটদুনিয়ায় ভাইরাল। লিওনেল মেসি তখন বছর কুড়ির তরুণ। আর ওই বাচ্চার বয়স ছয় মাস। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মেসির এই কয়েকটি ছবি ভাইরাল। স্বাভাবিক ভাবেই খোঁজ পড়ে ওই বাচ্চাটি কে? বর্তমানে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় ব্যস্ত। আর সেই বাচ্চাটি? বড় হয়েছে সেও। এবং সে দিনের সেই বাচ্চা খেলছে এ বারের ইউরো কাপে। কে তিনি? নেটদুনিয়া বলছে, ওই বাচ্চাটি হল লামিনে ইয়ামাল। স্পেনের জার্সিতে যে ইউরো কাপে ফুট ফোটাচ্ছে। এ বার প্রশ্ন, সত্যিই কি মেসির সঙ্গে ভাইরাল হওয়া ছবির ওই বাচ্চা কি লামিনে ইয়ামাল?

হ্যাঁ, মেসির সঙ্গে যে বাচ্চার ছবি ভাইরাল হয়েছে, সেটি লামিনে ইয়ামালের। সেই সময় মেসির লম্বা চুল ছিল। ছবিটি ১৭ বছর আগের। মেসি এখনও লাজুক। কিন্তু তখন মেসি আরও লাজুক ছিলেন। জোয়ান মনফোর্ট ওই ছবি তুলেছিলেন। মেসি প্রথমে ওই ফটোশুটের জন্য অত্যন্ত ইতস্তত করেছিলেন। কারণ তিনি জানিয়েছিলেন, এত ছোট বাচ্চা কী ভাবে সামলাতে হয় তা তিনি জানেন না। কে জানত ২০০৭ সালের ওই ছবি নিয়ে এখন এত আলোচনা হবে!

হয়তো ওই ছবি নিয়ে চর্চা হত না। যদি স্পেনের হয়ে মাত্র ১৬ বছরে লামিনে ইয়ামাল ইউরোতে নজর না কাড়তে পারতেন। ২০০৭ সালে মেসি ও লামিনের তোলা ছবি হঠাৎ কী করে আলোচনায়? আসলে লামিনে ইয়ামালের বাবা সম্প্রতি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন তাঁর ছেলে ও মেসির ছবি। এরপরই তা ভাইরাল হয়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *