Murshidabad: অরিজিৎ সিং এসেছিলেন হাজিরা দিতে, শুনানির আগে এজলাসের বাইরেই অভিযুক্ত তারকার সঙ্গে সেলফি বিচারকের, আর তারপর... - Bengali News | Murshidabad: Arijit Singh came to appear in the court, the judge took a selfie with the accused before the hearing - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: অরিজিৎ সিং এসেছিলেন হাজিরা দিতে, শুনানির আগে এজলাসের বাইরেই অভিযুক্ত তারকার সঙ্গে সেলফি বিচারকের, আর তারপর… – Bengali News | Murshidabad: Arijit Singh came to appear in the court, the judge took a selfie with the accused before the hearing

Spread the love

এজলাসের বাইরেই অভিযুক্তের সঙ্গে ছবি বিচারকেরImage Credit source: TV9 Bangla

মুর্শিদাবাদ:  অভিযুক্ত তখন সবেমাত্র আদালত চত্বরে প্রবেশ করেছেন। তাঁকে দেখতেই হইহই রব। মুহূর্তে বদলে যায় আদালত চত্বরের আবহ। অভিযুক্তকে দেখা মাত্রই ছুটে আসেন বিচারক। ছুটে আসেন অন্যান্য আইনজীবীরাও। অভিযুক্তের সঙ্গে সেলফিও তোলেন বিচারক আইনজীবীরা। আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই ওঠে বিতর্কের ঝড়। আসলে সেই অভিযুক্ত বিশ্ব বিখ্যাত গায়ক অরিজিৎ সিং।

গত শনিবারে অরিজিৎ সিং মুর্শিদাবাদ জেলা আদালতে যান।  সেখানে জেলা বিচারক ভাস্কর ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবী তাঁর সঙ্গে সেলফি তোলেন। শুধু তাঁরাই নন, আদালত চত্বরে উপস্থিত অনেকেই অরিজিৎ সিংয়ের সঙ্গে সেলফি তোলেন। আর সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই বিতর্ক দানা বাঁধে।

অনেকেই বলছেন, আইনের চোখে অরিজিৎ সিং একজন অভিযুক্ত। তিনি কোর্ট চত্বরে সেই কাজেই এসেছেন। অভিযুক্তের সঙ্গে এজলাসের সামনেই কেন সেলফি তুলবেন বিচারক? আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে?

অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে কীসের অভিযোগ?

২০১৩ সালের এক সাংবাদিককে মারধরের অভিযোগ ওঠে অরিজিৎ সিংয়ের  বিরুদ্ধে। তখন তাঁর বিরুদ্ধে বহরমপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। তাঁর বিরুদ্ধে আইপিসি ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা চলছে। ২০১৩ সালের এফআইআর নম্বরটি হল ১১৯৯ । সেই অভিযোগ এখনও বিচারাধীন মুর্শিদাবাদ জেলা সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আর সেই বিষয়ে হাজিরা দিতেই আদালতে যান অরিজিৎ সিং । আরে অরিজিৎ সিং-এর সঙ্গে সেলফি তোলেন জেলা বিচারক ভাস্কর ভট্টাচার্য আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *