Paris Olympics 2024: রবি-প্রণতি যে সুপারস্টাররা এ বারের প্যারিস অলিম্পিকে নেই, রইল তালিকা... - Bengali News | Prominent Indian Athletes who will miss Paris Olympics 2024 - 24 Ghanta Bangla News
Home

Paris Olympics 2024: রবি-প্রণতি যে সুপারস্টাররা এ বারের প্যারিস অলিম্পিকে নেই, রইল তালিকা… – Bengali News | Prominent Indian Athletes who will miss Paris Olympics 2024

Spread the love

Paris Olympics 2024: রবি-প্রণতি যে সুপারস্টাররা এ বারের প্যারিস অলিম্পিকে নেই, রইল তালিকা…

কলকাতা: প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) জন্য ভারতীয় অ্যাথলিটরা জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ শুরু হতে আর এক মাসও বাকি নেই। টোকিও অলিম্পিকে ৭টি পদক এসেছিল ভারতে। পুরুষদের জ্যাভলিন থ্রো-তে নীরজ চোপড়া (Neeraj Chopra) সোনা জিতেছিলেন। এ ছাড়া টোকিও অলিম্পিক থেকে ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ এসেছিল ভারতে। এ বারের অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে। সেখানে ভারতের বেশ কয়েকজন তারকা অ্যাথলিট অংশ নিচ্ছেন না। তাঁরা কারা? দেখে নিন তালিকা।

টোকিও অলিম্পিকে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে রুপো পাওয়া রবি দাহিয়া এ বারের অলিম্পিকে খেলবেন না। তাঁর পাশাপাশি আরও বেশ কয়েকজন অ্যাথলিট মিস করতে চলেছে প্যারিস অলিম্পিক। ব্যক্তিগত ইভেন্ট ছাড়া দলগত ইভেন্ট, মহিলাদের হকি টিমকেও পারফর্ম করতে দেখা যাবে না প্যারিস অলিম্পিকে।

কোন কোন ভারতীয় অ্যাথলিট প্যারিস অলিম্পিকে নামছেন না? দেখুন তালিকা—

১. প্রণতি নায়েক – জিমন্যস্টিক্স

২. রবি দাহিয়া – কুস্তি

৩. নীতু গংঘাস – বক্সিং

৪. পারভীন হুডা – বক্সিং

৫. মুরলী শ্রীশঙ্কর – অ্যাথলেটিক্স

৬. ভবানী দেবী – ফেন্সিং

৭. বজরং পুনিয়া – কুস্তি

৮. শৈলি সিং – অ্যাথলেটিক্স

৯. এলডোস পল – অ্যাথলেটিক্স

১০. মহিলাদের হকি টিম – ফিল্ড হকি

১১. মিক্সড 4×400 মিটার রিলে টিম – অ্যাথলেটিক্স

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *