Sayantika And Reyat Hossain’s Oath: রাজ্যপালের নির্দেশ অমান্য? ডেপুটি নয়, স্পিকারই সায়ন্তিকাদের পড়ালেন শপথ বাক্য – Bengali News | Sayantika And Reyat Hossain’s Oath: Speaker Biman Banerjee read the oath To Sayantika Banerjee And Reyat Hossain In Bidhansabha
শপথ পাঠ করলেন সায়ন্তিকা-রেয়াতরাImage Credit source: Tv9 Bangla
কলকাতা: বিতর্ক জিইয়ে রেখেই শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। ডেপুটি স্পিকার আশীস বন্দ্যোপাধ্যায় নয়, জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার নাম প্রস্তাব করেন স্পিকারের। এরপর উপস্থিত সদস্যদের সম্মতিতে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার। তবে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হল? প্রশ্ন থেকেই যাচ্ছে।
গত মাসের ৪ জুন ভগবানগোলা ও বরাহনগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। তারপর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। শপথবাক্য কে পাঠ করাবেন সেই নিয়ে চর্চা চলছিল ক্রমাগত। এরপর রাজ্যপাল বোস নাম প্রস্তাব করেন ডেপুটি স্পিকার আশীস বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি গতকাল থেকেই বেঁকে বসেন। তাঁর বক্তব্য স্পিকারের উপস্থিতিতে তিনি শপথবাক্য পাঠ করাতে পারবেন না। আশীস বন্দ্যোপাধ্যায় বলেন,”অধ্যক্ষ থাকতে আমি শপথ বাক্য পাঠ করাতে পারি না। এই ধৃষ্টতা আমার নেই। আমি এই অসৌজন্য দেখাতে পারব না। আমার অনুরোধ স্পিকার আপনি এই দায়িত্ব পালন করুন। সবাই টেবিল চাপড়ে তার বক্তব্যকে সমর্থন জানান।”
বিস্তারিত আসছে…