Great Resignation Year: ৩ জনে ১ জন ছাড়তে চাইছেন চাকরি, গ্রেট রেজিগনেশন ইয়ারের তকমা পেতে চলেছে ২০২৪ - Bengali News | 1 in 3 people want to quit, 2024 to be named the Great Resignation Year - 24 Ghanta Bangla News
Home

Great Resignation Year: ৩ জনে ১ জন ছাড়তে চাইছেন চাকরি, গ্রেট রেজিগনেশন ইয়ারের তকমা পেতে চলেছে ২০২৪ – Bengali News | 1 in 3 people want to quit, 2024 to be named the Great Resignation Year

Spread the love

কলকাতা: সবাই যখন কাজের সুযোগ খুঁজছে। তখন ওয়ার্ক ফোর্সের মধ্যে একটা বড় অংশ কাজ ছেড়ে দিতে চাইছে। ভারত-সহ দুনিয়ার সব দেশেই একই ছবি। পিডব্লুসি-র সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। শুনে নিশ্চই মনে প্রশ্ন জাগছে যে এটা যদি সত্যি হয়, তাহলে কারণ কী? তথ্য বলছে, ২০২২ সালে গোটা দুনিয়ায় চাকরি বদল করেছিলেন ১৯ শতাংশ কর্মী। ২০২৩-এ সেটা বেড়ে হয়ে যায় ২৬ শতাংশ। আর ২০২৪ সালকে বলা হচ্ছে গ্রেট রেজিগনেশন ইয়ার। পিডব্লুসি-র সমীক্ষা বলছে, এ বছর গোটা বিশ্বে চাকরি ছাড়তে চলেছেন প্রায় ২৮ শতাংশ কর্মী। মানে প্রায় প্রতি ৩ জনে ১ জন কাজ ছাড়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। ৫০টি দেশে বেসরকারি সংস্থার ৫৬ হাজার কর্মীর সঙ্গে কথা বলে তৈরি হয়েছে এই রিপোর্ট। 

ওয়াকিবহাল মহল বলছে, ২০২২ সালে ১৯ শতাংশ কর্মীর রেজিগনেশনের কারণ ছিল, কোভিড চলে যাওয়ার পর আবার নতুন কাজের সুযোগ সামনে আসা। তখন সবাই চাকরি বদল করেছিলেন। কিন্তু এখনও কেন বছর বছর কাজ ছাড়ার সংখ্যাটা বাড়ছে? কেন সবাই এক চাকরি থেকে অন্য চাকরিতে যেতে চাইছেন? এটাই হল মূল প্রশ্ন। মজার বিষয় হল যাঁরা চাকরি পাল্টাতে চাইছেন তাঁদের অর্ধেকের বেশিই কিন্তু বলছেন যে এখনকার কোম্পানি নিয়ে কোনও সংশয় নেই। মানে সংস্থার আর্থিক অবস্থা খারাপ হবে মনে করে পালাচ্ছি, এমন নয়। 

এই খবরটিও পড়ুন

চাকরি ছাড়ার মূল কারণ হিসাবে উঠে আসছে মূলত দু’টি ফ্যাক্টর। এক, প্রবল কাজের চাপ। আর দুই, কাজের পরিবেশ বদলে যাওয়া। অনেকে বলছেন, গত কয়েক বছরে চাপ এত বেড়েছে আর পরিস্থিতি এতটাই বদলে গিয়েছে যে আমরা আর পেরে উঠছি না। এটা ঠিক যে সবাই ভাল সুযোগ চাইছেন। কিন্তু, সেটাই চাকরি পাল্টানোর ভাবনার পিছনে একমাত্র কারণ নয়। তাই অনেকেই বলছেন, কর্পোরেট সংস্থাগুলোর এই বিষয়টা ভেবে দেখা উচিত। যদিও পরিস্থিতির বদল আসবে কিনা সে উত্তর যে সময়ই দেবে তাতে আর নতুন করে কিছু বলার নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *