Tathagata Roy: যে কোনও মহিলাকে ১০ হাজার বা ১০ লাখ টাকা দিলে তিনি অভিযোগ করবেন: তথাগত - Bengali News | Tathagata Roy shares his views after lady submits writ petition to Supreme Court - 24 Ghanta Bangla News
Home

Tathagata Roy: যে কোনও মহিলাকে ১০ হাজার বা ১০ লাখ টাকা দিলে তিনি অভিযোগ করবেন: তথাগত – Bengali News | Tathagata Roy shares his views after lady submits writ petition to Supreme Court

Spread the love

কলকাতা: রাজ্য-রাজভবন সংঘাতের আবহে নতুন মাত্রা যোগ হয়েছে। রাজভবনের সেই অস্থায়ী মহিলা কর্মী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। রিট পিটিশন দাখিল করেছেন শীর্ষ আদালতে। সেই মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করবে কি না, সেই দিকেই আপাতত নজর গোটা রাজ্যের। তবে ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় মনে করছেন, এই আর্জি সুপ্রিম কোর্টে গৃহীত না হওয়ার সম্ভাবনাই বেশি। তথাগত রায় বলেন, “মৌলিক অধিকারের ধারাগুলির মধ্যে কোন ধারাটি লঙ্ঘিত হচ্ছে? কোনটির মাধ্যমে মৌলিক অধিকার খর্বিত হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টকে দেখাতে হবে। সেটা না দেখিয়ে, বেকিয়ে চুরিয়ে আমার অমুক হচ্ছে, আমার তমুক হচ্ছে… আরে প্রমাণিতই তো হল না কেউ কিছু করেছে কি না।”

কিন্তু একজন মহিলা যেখানে নিজে থেকে এগিয়ে গিয়ে অভিযোগ জানাচ্ছেন, সেক্ষেত্রে কি বিষয়টি গুরুতর হয়ে ওঠে না? সেই প্রশ্নেই বিস্ফোরক তথাগত রায়। বললেন, “যে কোনও মহিলাকে ১০ হাজার টাকা বা ১০ লাখ টাকা দিলে, মহিলাও অভিযোগ করবেন। তিনি যুক্তিগতভাবে রাজভবনে কাজ করতেন। তাঁর কত দাম? কত পয়সা দিলে তাঁকে দিয়ে একটা অভিযোগ লেখানো যায়?”

ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের কথায়, “আমি জানি, সুপ্রিম কোর্টে রিট পিটিশন করা যায় আর্টিকেল ৩২-এ। কিন্তু সেটা তিনি করেননি। তিনি ক্রিমিনাল জুরিসডিকশনে করেছেন। সুপ্রিম কোর্টের অরিজিনাল ক্রিমিনাল জুরিসডিকশন আছে, এটা আমি কখনও শুনিনি। থাকতে পারে, সব তো আমার জানা নেই। যদি না থাকে, তাহলে কোনও আইনজীবী উল্টোপাল্টা বুঝিয়ে করেছেন। সেক্ষেত্রে এটি খারিজ হয়ে যেতে পারে। হয়ত ওই মহিলা একটু প্রচার পাবেন, সেই জন্য করতে পারেন।”

দুই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব সামলানো তথাগত রায় মনে করছেন, সুপ্রিম কোর্টে এই আর্জি যুক্তিগ্রাহ্য হবে না। তাঁর মতে, ‘ওই মহিলা এটা করেছেন শুধু প্রচার পাওয়ার জন্য। এটা রিজেক্টেড হয়ে যাবে, সেটা জেনেশুনে তিনি বা তাঁর আইনজীবী এটা করেছেন।’ তথাগত রায়ের আরও সংযোজন, “তদন্ত তো সুপ্রিম কোর্ট করবে না। তদন্ত থানা করবে। সেই তদন্ত ৩৬১ ধারায় বারণ আছে। তারপর দরখাস্তে দেখলাম উনি ৩৬১ ধারাটিকেই চ্যালেঞ্জ করেছেন। তাহলে ক্রিমিনাল জুরিসডিকশনে কেন গিয়েছেন? এটা রিজেক্টেড হবে জেনেশুনেই এই দরখাস্ত করেছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *