Lake Town: লেকটাউনে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, আহত এক - Bengali News | Lake town: Biker killed, one injured after being hit by school bus in Laketown - 24 Ghanta Bangla News
Home

Lake Town: লেকটাউনে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, আহত এক – Bengali News | Lake town: Biker killed, one injured after being hit by school bus in Laketown

Spread the love

স্কুল বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুImage Credit source: TV9 Bangla

কলকাতা: লেকটাউনে স্কুল বাসের ধাক্কা বাইক আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। আহত হয়েছেন আরও এক জন। আশঙ্কাজনক অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল দশটা থেকে দশটা পনের মিনিট নাগাদ লেকটাউনের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী।  সে সময়ে উল্টোদিক থেকে আসছিল একটি স্কুল বাস। স্কুলের বাসের মুখোমুখি পড়ে যান বাইক আরোহী। বাসের চালক ব্রেক কষলেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি বাইক আরোহী। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে গিয়ে ডিভাইডারে গিয়ে পড়েন।  রক্তাক্ত অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত নেমেছে ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের জন্য ভিআইপি রোডের ওপরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *