ঐশ্বর্যার নাম করে মিথ্যে আশ্বাস অমিতাভের!  ১৬ বছর কাটল, আজও 'কেউ কথা রাখেনি' - Bengali News | Amitabh Bachchan abandoning the dream college under Aishwarya Rai's name - 24 Ghanta Bangla News
Home

ঐশ্বর্যার নাম করে মিথ্যে আশ্বাস অমিতাভের!  ১৬ বছর কাটল, আজও ‘কেউ কথা রাখেনি’ – Bengali News | Amitabh Bachchan abandoning the dream college under Aishwarya Rai’s name

Spread the love

কবি লিখেছিলেন, ‘কেউ কথা রাখেননি, কেউ কথা রাখে না…’। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কালজয়ী লাইনই যেন বাস্তবে পরিণত করেছেন বিগবি, অন্তত তাঁর বিরুদ্ধে অভিযোগ এমনটাই। বৌমা ঐশ্বর্যা রাই বচ্চনের নাম নিয়ে যা বলেছিলেন সেই ২০০৮-এ, ১৬ বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে দেখা যায়নি। চোখের জল গিয়েছে বিফলে। আশা-ভরসায় পড়েছে ছাই। কী এমন ঘটেছিলেন ২০০৮ সালে?

উত্তরপ্রদেশের বরাবাঁকিতে এক কলেজের ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানে স্বপরিবারে আমন্ত্রিত ছিলেন বিগ-বি। সে সময় সদ্য বিয়ে হয়েছে বচ্চন-বহুর। স্বামী, শাশুড়িকে সঙ্গে নিয়ে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চনও। হাজির ছিলেন সমাজবাদী পার্টির নেতা অমর সিং ও মুলায়াম সিং যাদব। সকলের সামনে সে দিন বিগ-বি প্রতিশ্রুতি দেন কলেজের নামকরণ হবে তাঁর আদরের বৌমার নামে। সেই মতোই পরবর্তীতে অর্থাৎ ২০১২ সালে ওই কলেজের নাম দেওয়া হয় ‘ঐশ্বর্যা বচ্চন গার্লস ইন্টার কলেজ ফর হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস।’ ওই কলেজ তৈরির জন্য ৫ লক্ষ টাকা অনুদানও দেন অমিতাভ। শোনা যায় কলেজ তৈরি করায় দায়িত্ব দেওয়া হয়েছে নিষ্ঠা ফাউন্ডেশনকে। যে সংস্থার সভাপতি ছিলেন জয়া বচ্চন অর্থাৎ অমিতাভের স্ত্রী।

তবে নিষ্ঠা ফাউন্ডেশনকে ওই কলেজ বানাতে দেখা যায়নি। প্রায় এক যুগ ধরে গ্রামবাসীরা আশার আলো দেখছিলেন। কিন্তু না, কিছুই লাভ হয়নি। ভিত্তিপ্রস্থর তৈরির পর আর কোনও আপডেট দেখা যায়নি। পুরো প্রজেক্ট যখন জলে যেতে বসেছিল ঠিক তখনই স্থানীয় একজন শিক্ষকরর বাবা ওই কলেজ তৈরির জন্য নিজের ১০ হাজার স্কোয়ার ফিটের জমি দান করেন। স্থানীয় মানুষদের কাছ থেকে টাকা তুলে শুরু হয় কলেজের ক্লাস। না বচ্চন পরিবারের সাহায্য নিয়ে নয়, নিজেরা মিলেই আজ ওই গায়গায় দাঁড় করিয়েছেন এক কলেজ। কেন যে বিগ-বি ওই কাজ শুরু করেও শেষ করলেন না তা আজও অজানা সকলের কাছেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *