সাপকে শরীরে জড়িয়ে চুমু, দিব্যজ্যোতির ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন - 24 Ghanta Bangla News
Home

সাপকে শরীরে জড়িয়ে চুমু, দিব্যজ্যোতির ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন

Spread the love

সাপকে শরীরে জড়িয়ে চুমু, দিব্যজ্যোতির ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। যাঁকে নিয়ে দর্শক মনে কম বেশি কৌতুহল বর্তমান। দীর্ঘদিন ধরে ধারাবাহিকের সঙ্গে তিনি যুক্ত। টিআরপির তালিকায় শীর্ষে থেকেছেন তিনি দীর্ঘ একবছর। দাপটের সঙ্গে অভিনয় করে তিনি দর্শক মনে জায়গা করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। মাঝে মধ্যেই সেখানে নানা পোস্ট করে থাকেন। তবে এবার যে ছবি সামনে এল, তা দেখে রীতিমত চমকে যেতে হয়। বিদেশের বুকে গিয়ে পশুদের সঙ্গে ছবি তোলার চল বর্তমান। বিশেষ করে পাটায়া। বাঘ থেকে সাপ, মিলছে সবকিছু। সেখানে গিয়েই এবার সাহসিকতার পরিচয় দিলেন দিব্যজ্যোতি। গলায় জড়িয়ে ফেললেন এক মস্ত পাইথনকে। যা দেখে রীতিমত অবাক নেট পাড়া। এও সম্ভব!

যদিও এমন ছবি নতুন নয়। অনেকেই সাপকে জড়িয়ে ছবি তোলেন। বর্তমানে তিন পাইথনের সঙ্গে রীতিমত সংসার করছেন বাংলা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই একই আত্মবিশ্বাসের সঙ্গে এবার নজর কাড়ল দিব্যজ্যোতি। শুধু সাপকে হাতে ধরে পোজ দেওয়াই নয়, পাশাপাশি তার লকলকে জিবেই ঠোঁট দিয়ে চুমু খেল দিব্য, ভালবাসায় ভরিয়ে দিল সেই প্রাণীকে। যদিও সাপের প্রতি অধিকাংশেরই এক ভয় কাজ করে। তবে তিনি যে মোটেও সে দলে পড়েন না তা প্রমাণ হয়ে গেল।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

দিব্যজ্যোতিকেকেউ মজা করে বললেন, আশ্চর্যের কিছু নেই। মিশকার সঙ্গে থেকে অভিজ্ঞতা হয়ে গিয়েছে। কেউ আবার লিখলেন, খাতরো কে খিলাড়ি থেকে আপনাকে রোহিত শেট্টি আপনাকে ফোন করবে। কেউ আবার লিখলেন, ওকে বাড়িতে নিয়ে এস, তাহলে সব সময় কিস করতে পারবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *