Kolkata Fire: ভিতরে দাহ্য পদার্থ, দাউ দাউ করে জ্বলছে মাঠপুকুরের ফ্যাক্টরি, ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে, – Bengali News | Huge fire in Kolkata again, fire engines at the factory near Mathpukur dhapa, updates
মাঠপুকুর ধাপায় আগুনImage Credit source: TV9 Bangla
কলকাতা: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ধাপা মাঠপুকুরের কাছে সায়রাবাদে আগুন লাগে মঙ্গলবার সকালে। সকাল ১১ ট ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল। মোবিল কারখানার গুদামে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধরেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৯টি ইঞ্জিন।