শাহরুখ-কাজলের জন্য বিপদে করণ, রাতারাতি উদ্ধার করেন সলমন - Bengali News | When salman khan came forward to help karan johar - 24 Ghanta Bangla News
Home

শাহরুখ-কাজলের জন্য বিপদে করণ, রাতারাতি উদ্ধার করেন সলমন – Bengali News | When salman khan came forward to help karan johar

Spread the love

শাহরুখ খান, কাজল একটা সময় এই দুটো নাম দাপটের সঙ্গে রাজত্ব করেছে বলিউডে, আজও এই জুটির নামে ছবি রাতারাতি হিট। মাঝে বেশ কিছুটা বিরতির পর দিলওয়ালে ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। সেই শেষ এখনও পর্যন্ত এই জুটির একসঙ্গে ছবি করা নিয়ে কোনও খবরই বলিউডের অন্দরমহলে উঠে আসতে দেখা যায়নি। তবে জানেন কি, শাহরুখ কাজল যে ছবিতে থাকেন সেই ছবিতে অন্য কোনও অভিনেতা নাকি একটা সময় কাজ করতেই চাইতেন না। কারণ তাঁরা মনে করতেন এই ছবি তো শাহরুখ কাজলের। যার ফলে বেজায় সমস্যায় পড়তে হয়েছিল একবার করণ জোহরকে। কুচ কুচ হোতা হ্যায় ছবির সময় করণ জোহার কাজলের স্বামী কে হবেন, সেই চরিত্রের জন্য দরজায় দরজায় ঘুরছিলেন।

অনেক অভিনেতা সমস্তটা শোনার পর ছবি প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন, বলছিলেন, এটা তো কাজল ও শাহরুখ খানের ছবি। এমনই সময় একদিন তিনি চাঙ্কি পাণ্ডের বাড়িতে মন খারাপ করে রাতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে একটি পার্টির ব্যবস্থা করা হয়েছিল। চাঙ্কি পাণ্ডে অনেকেই নিমন্ত্রণ করেছিলেন সেদিন। সেখানেই হঠাৎ হাজির সলমন খান। তিনি নিজে এসে কারণ জোহরকে বলেছিলেন ”শপিং করা হয়ে গিয়েছে? আমি প্রথমে বুঝতে পারিনি তারপর ভাবলাম ও অভিনেতা শপিং এর কথা বোঝাতে চাইছেন অর্থাৎ আমি দরজায়ে দরজায় অভিনেতা খুঁজে বেড়াচ্ছি সেটাও জানি। এরপর আমাকে স্বস্তি দিয়ে সলমন খান বললেন এই চরিত্র করার জন্য স্পেশাল কাউকে লাগবে আর সেই স্পেশাল ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে।”

অবাক হয়ে যান করণ জোহর। সলমন খান বিশাল বড় নাম, তাঁর তালিকাতেই ছিলেন না সলমন খান। তিনি বলেন, আপনার চরিত্রটা শুরু হচ্ছে বিরতির পর। সলমন তাঁকে থামিয়ে বলেন তাতে কি? আমি তো এই ছবিটা করছি তোমার বাবার জন্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *